
২০১৮ সালের কেপটাউন টেস্টের ঘটনা তো কারও অজানা নয়। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট কলঙ্কিত হয়েছিল বল টেম্পারিং কেলেঙ্কারি। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফটদের নাম তখন জড়িয়ে গিয়েছিল। কুখ্যাত সেই ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারির আট বছর পর মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ফাফ ডু প্লেসি।
৮ বছর আগে কেপটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের সময় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন ফাফ ডু প্লেসি। অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন ওয়ার্নার। স্যান্ডপেপার ব্যবহার করে বল বিবৃতি করতে গিয়ে ধরা পড়েছিলেন ব্যানক্রফট। তখন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারকে গণমাধ্যমের বিচারের মুখোমুখি হতে হয়েছিল।
স্মৃতির পাতা উল্টে পুরোনো সেই ঘটনা নিয়ে দক্ষিণ আফ্রিকা পেসার ভারনন ফিল্যান্ডারের সঙ্গে ‘বিয়ন্ড দ্য বাউন্ডারি’ পডকাস্টে কথা বলেন ডু প্লেসি। কেপটাউনের ২০১৮ সালের সেই টেস্টে ফিলান্ডার-ডু প্লেসি ছিলেন সতীর্থ। আট বছর পর সেই ঘটনা নিয়ে ডু প্লেসি বলেন, ‘ব্যানক্রফটের ব্যাপারে সত্যি বলতে, আমার শুরুতেই তার জন্য খারাপ লেগেছিল। প্রথমবার যখন আমি তাকে দেখলাম, তার ওই কাজ দেখে মনে হলো, ‘আহা, বেচারা!’ সে আসলে কী করবে, বুঝতেই পারছিল না। বল রিভার্স সুইং করানোর জন্য কী করতে হয়, সেটাও সে জানত না। ক্যামেরার সামনে সে পকেট থেকে এক টুকরো স্যান্ডপেপার বের করেছিল।’
২০১৮ সালের ২৪ মার্চ কেপটাউন টেস্টের তৃতীয় দিনে ঘটেছিল স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি। সেদিন আসলে ঠিক কী হয়েছিল, আট বছর পর ‘বিয়ন্ড দ্য বাউন্ডারি’ পডকাস্টে খোলাসা করলেন ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার বলেন, ‘সেদিনের খেলা (২০১৮ সালের ২৪ মার্চ) শেষ হওয়ার পর আমরা বসে ছিলাম। দলের সংবাদ সম্মেলন শুরু হতে তখনও প্রায় এক ঘণ্টা বাকি। কিন্তু তারা (অস্ট্রেলিয়া) এত সময় নিচ্ছে কেন? আমরা ভাবছিলাম, তারা আসলে কী করছে? এরপর তারা যে বিবৃতিটা দিল, সেটা ছিল যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো। তারা জানাল যে এ ব্যাপারে তাদের ধারণা শূন্য। অধিনায়ক কিছুই জানতেন না, কোচও কিছু জানতেন না। তখন সবাই ভাবল, ‘এক মিনিট, ব্যাপারটা কী? কারণ, ড্রেসিংরুমে কী ঘটে, সেটা তো সবাই জানে।’’
‘স্যান্ডপেপার গেট’ নামে পরিচিত সেই টেস্ট অবশ্য শেষ হয়েছিল চার দিনে। অস্ট্রেলিয়াকে ৩২২ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ওয়ার্নার-ব্যানক্রফটদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল। ব্যানক্রফটকে ৯ মাস নিষিদ্ধ করা হয়েছিল।
শুধু নিষিদ্ধ করাই নয়, স্মিথ-ওয়ার্নারের নেতৃত্বও কেড়ে নেওয়া হয়েছিল। যদিও স্মিথ কয়েক বছর পর সহ-অধিনায়কত্ব ফিরে পেয়েছিলেন। তবে ওয়ার্নার এরপর আর কখনোই অস্ট্রেলিয়ার অধিনায়ক হতে পারেননি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি।
২৪, ২৭ ও ৩০ সেপ্টেম্বর হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের তিন ওয়ানডে। প্রথম ওয়ানডে হবে ডারবানে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের ভেন্যু জোহানেসবার্গ ও পচেফস্ট্রুম। সাদা বলের সিরিজ শেষে এরপর দল দুটির লড়াই লাল বলের ক্রিকেটে। ৯ অক্টোবর ডারবানে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টেস্ট সিরিজ। যা দুই দলের জন্যই ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ফাইনালে ওঠার লড়াইয়ে অনেক গুরুত্বপূর্ণ।
১৮ অক্টোবর পোর্ট এলিজাবেথে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট কেপ টাউনে মাঠে গড়াবে ২৭ অক্টোবর। ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম তিনে থাকা অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সফলতার হার ৮০, ৭৫ ও ৭২.২২ শতাংশ। অস্ট্রেলিয়া কদিন আগে ঘরের মাঠে ১-১ সমতায় টেস্ট সিরিজ ড্র করে বাংলাদেশের বিপক্ষে।

২০২৬ ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেলেন মেহেদী হাসান মিরাজ। খেলবেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে।
৪৩ মিনিট আগে
লর্ডস টেস্টের একাদশে থাকলেও খেলারই সুযোগ পাননি ইমাম-উল-হক। মাংসপেশির চোটে পড়ায় কোনো ইনিংসেই ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি। তবে তাঁর চোট নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। বিশেষ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ওপর ভিত্তি করে সংবাদমাধ্যমে চলছে নানা আলাপ-আলোচনা।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার ফুটবলে এখন টালমাটাল অবস্থা। এক নারী রেফারির মন্তব্য ঘিরে চলছে আলোচনা-সমালোচনা। দক্ষিণ কোরিয়ার নারী ফুটবল ফেডারেশন (কেডব্লুএফএফ) এরই মধ্যে তদন্তের ঘোষণা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
মাত্র ১৫ বছর বয়সেই রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন বৈভব সূর্যবংশী। এবার দুলীপ ট্রফিতে অর্ধশতক করে ভেঙে দিলেন ৫৭ বছর ধরে টিকে থাকা একটি রেকর্ড। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ফিফটি করার নতুন রেকর্ড এখন এই ব্যাটারের দখলে।
৪ ঘণ্টা আগে