
দক্ষিণ কোরিয়ার ফুটবলে এখন টালমাটাল অবস্থা। এক নারী রেফারির মন্তব্য ঘিরে চলছে আলোচনা-সমালোচনা। দক্ষিণ কোরিয়ার নারী ফুটবল ফেডারেশন (কেডব্লুএফএফ) এরই মধ্যে তদন্তের ঘোষণা দিয়েছে।
আলোচিত ঘটনাটি ঘটেছে শুক্রবার ডব্লুকে লিগের সুয়ন এফসি উইমেন-সিউল সিটি হলের ম্যাচে।ঘরোয়া এই ম্যাচটি এক নারী রেফারি সুয়ন এফসির মিডফিল্ডার জি সো-ইয়ুনকে বলেছিলেন, ‘তোমার পিরিয়ড (মাসিক) চলছে।’ রেফারির মন্তব্যের প্রতিবাদ করায় জি সো-ইয়ুনকে দেখানো হয় হলুদ কার্ড।
ভবিষ্যতে যেন রেফারি এমন কথা কোনো ফুটবলারকে বলার দুঃসাহস না দেখান, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে কোরিয়া নারী ফুটবল ফেডারেশন (কেডব্লুএফএফ)। এক বিবৃতিতে কেডব্লুএফএফ বলেছে, ‘তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনা নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সে জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া উচিত। ফেডারেশনের দাবি এটাই।’
৩৫ বছর বয়সী জি দক্ষিণ কোরিয়ার ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ‘স্পোর্টস জি’কে জানিয়েছেন, কর্মকর্তাদের ব্যবহৃত যোগাযোগব্যবস্থার মাধ্যমে তিনি রেফারিকে ওই মন্তব্য করতে শুনেছেন।ঘটনার সূত্রপাত হয় যখন জি তার দলের পক্ষে পেনাল্টির দাবি জানান। রেফারির কাছে গিয়ে জি অভিযোগ করেন। সেই কর্মকর্তা বলেছিলেন: ‘শুরু থেকেই সে খুব স্পর্শকাতর আচরণ করেছে। নিশ্চয়ই তার মাসিক চলছে।’ জি প্রতিবাদ করলে তাঁকে হলুদ কার্ড দেখানো হয়।
তবে কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) রেফারিং বিভাগ জানিয়েছে, রেডিও যোগাযোগে ‘পিরিয়ড’ শব্দটি ব্যবহার করা হয়নি এবং মন্তব্যটি নির্দিষ্টভাবে জিকে উদ্দেশ্য করেও করা হয়নি। দক্ষিণ কোরিয়ার সম্প্রচারক চ্যানেল এসবিএস এই তথ্য জানিয়েছে। কেডব্লুএফএফ জানিয়েছে, ব্যবহৃত শব্দটি ছিল ‘গার্লস ডে’—যা মাসিক বোঝাতে পরোক্ষভাবে ব্যবহৃত হয়।
এক বিবৃতিতে কেডব্লুএফএফ বলেছে, ‘ফেডারেশন মনে করছে এই বিষয়টি শুধু খেলোয়াড়দের মর্যাদা ও সম্মানের সঙ্গে সম্পর্কিত নয়। বরং লিগের সদস্যদের পারস্পরিক সম্মান ও আস্থা এবং ডব্লকে লিগের ম্যাচগুলো সুষ্ঠুভাবে পরিচালনার সঙ্গেও সরাসরি সম্পর্কিত।’
এই ঘটনায় সুয়ন এফসি উদ্বেগ প্রকাশ করে।গতকাল আনুষ্ঠানিকভাবে কেডব্লুএফএফ ও কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ঘটনার সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

লর্ডস টেস্টের একাদশে থাকলেও খেলারই সুযোগ পাননি ইমাম-উল-হক। মাংসপেশির চোটে পড়ায় কোনো ইনিংসেই ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি। তবে তাঁর চোট নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। বিশেষ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ওপর ভিত্তি করে সংবাদমাধ্যমে চলছে নানা আলাপ-আলোচনা।
৪৩ মিনিট আগে
মাত্র ১৫ বছর বয়সেই রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন বৈভব সূর্যবংশী। এবার দুলীপ ট্রফিতে অর্ধশতক করে ভেঙে দিলেন ৫৭ বছর ধরে টিকে থাকা একটি রেকর্ড। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ফিফটি করার নতুন রেকর্ড এখন এই ব্যাটারের দখলে।
২ ঘণ্টা আগে
ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে পাকিস্তান। হেডিংলির পর লর্ডসেও ভরাডুবি হয়েছে পাকিস্তানের। বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান এক ম্যাচ আগেই সিরিজটা খুইয়ে ফেলল। ভরাডুবির পর খেপেছেন সাবেক ক্রিকেটাররা। এমনকি বর্তমান পাকিস্তান দলকে শুনতে হচ্ছে মেরুদণ্ডহীন শব্দও।
২ ঘণ্টা আগে
লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং ধসের পর তোপের মুখে পড়েছেন বাবর আজম। দলের অধিনায়ক ও সেরা ব্যাটারকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। কঠিন সময়ে দলের জন্য পারফর্ম করতে না পারলে শুধু জনপ্রিয়তার জোরে মহান খেলোয়াড় হওয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে