
ক্যানসারের সঙ্গে মাইকেল ক্লার্কের লড়াই অনেক দিনের। বিশেষ করে ত্বকের ক্যানসারে অনেকবার আক্রান্ত হয়েছেন তিনি। যেহেতু নিজেও ভুক্তভোগী, সবাইকে তাই এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
ত্বকের ক্যানসার থেকে বাঁচার উপায়ও বাতলে দিয়েছেন ক্লার্ক। আজ মধ্যরাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে নিজের ছবি পোস্ট করেছেন। সেখানে তাঁর নাকে লালচে দাগ দেখা গেছে। ক্যাপশনে অস্ট্রেলিয়ার ২০১৫ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক লিখেছেন, ‘আজ থেকে শুরু হচ্ছে স্কিন ক্যান্সার সচেতনতা মাস। ত্বক পরীক্ষা করতে এর চেয়ে ভালো সময় আর হতে পারে না।গতকাল আমার মুখ থেকে আবার একটি ক্যানসার অপসারণ করা হয়েছে। এটা কখনোই ভালো কিছু নয়। তবে নিয়মিত চেক-আপ করলে দেরি হওয়ার আগেই এগুলো সরিয়ে ফেলা সম্ভব।’
২০০৬ সালে প্রথমবার ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। গত ২০ বছর ধরে এই রোগের সঙ্গে লড়ছেন তিনি। শুধু ত্বকের ক্যানসারই নয়, কপাল-বুকেও ক্যানসার হয়েছে তাঁর। বারবার অস্ত্রোপচারও করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্রত্যেক ৬ থেকে ১২ মাস পরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন। ভক্ত-সমর্থকদের ত্বকের ক্যানসার থেকে বাঁচতে অনেকবার সতর্কবার্তা দিয়েছেন।
ত্বকের ক্যানসারে তাঁরাই মূলত বেশি আক্রান্ত হয়ে থাকেন, যাঁরা কড়া রোদে কাজ করেন বেশি। রোদের কারণে মুখ, ঠোঁট, কান, হাত, পিঠ, পা ও মাথার ত্বকে ক্যানসারের আশঙ্কা বেশি থাকে।যাঁদের পরিবারে ত্বকের ক্যানসারের ইতিহাস আছে এবং ত্বকে পুরোনো ক্ষত আছে, সেখান থেকে ত্বকের ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘণ্টার পর ঘণ্টা মাঠে খেলার কারণে ক্লার্ক ত্বকের ক্যানসারে অন্যান্যদের তুলনায় বেশি আক্রান্ত হয়েছেন। এমনকি তিনি ফর্সা হওয়ার কারণে ত্বকের ক্যানসারে আক্রান্ত হওয়ার আরও একটা কারণ হতে পারে।
২০০৩ থেকে ২০১৫ পর্যন্ত ১২ বছরে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৪ ম্যাচ খেলেছেন ক্লার্ক। ৩৬ সেঞ্চুরি ও ৮৬ ফিফটিতে করেছেন ১৭১১২ রান। ২০০৭ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপজয়ের পাশাপাশি ২০০৬ চ্যাম্পিয়নস ট্রফিও জিতেছেন তিনি।

কাঁধের গুরুতর চোটের কারণে অন্তত এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মিচেল স্যান্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথে দেশে ফিরে স্ক্যান করানোর পর তাঁর বাঁ কাঁধে ‘গ্রেড থ্রি এসিএল’ ইনজুরি ধরা পড়ে।
৩৮ মিনিট আগে
ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনে নিরীহ মানুষের মৃত্যুর ঘটনা খবরের শিরোনাম হয়েছে অনেকবার। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যায় ফিলিস্তিনিদের আর্তনাদ। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাসহ ক্রীড়াজগতের অনেকেই নিন্দা জানিয়েছেন ইসরায়েলি হামলার। ফিফা কংগ্রেসেও দেখা গেল এই যুদ্ধ।
১ ঘণ্টা আগে
প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শামীমের ইনিংসটা ছিল ৩১ রানের। খুব বড় না হলেও ১৩ বলের এই ইনিংস বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এক ম্যাচে এমন ব্যাটিং করেই সফরকারী দলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন শামীম।
১ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে প্রশংসায় ভাসছেন শামীম হোসেন পাটোয়ারী। অথচ দল থেকে বাদই পড়েছিলেন; ফিরেছেন লিটন দাসের চেষ্টায়। তাই টি-টোয়েন্টি দলের অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুললেন না এই ফিনিশার।
৩ ঘণ্টা আগে