Ajker Patrika

নিউজিল্যান্ডের মাথাব্যথার নাম শামীম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০১ মে ২০২৬, ১৫: ৪৭
নিউজিল্যান্ডের মাথাব্যথার নাম শামীম
প্রথম টি-টোয়েন্টিতে ১৩ বলে ৩১ রান করেন শামীম হোসেন পাটোয়ারী। ছবি: বিসিবি

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শামীমের ইনিংসটা ছিল ৩১ রানের। খুব বড় না হলেও ১৩ বলের এই ইনিংস বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এক ম্যাচে এমন ব্যাটিং করেই সফরকারী দলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন শামীম।

৩১ রান করার পথে ৩ চারের পাশাপাশি দুটি ছক্কা মারেন শামীম। ১৬তম ওভারে নাথান স্মিথের বিপক্ষে নো লুক শট খেলে আলোচনায় এই ফিনিশার। শেষ টি-টোয়েন্টিতে শামীমকে আটকানোর পরিকল্পনা আঁটছে নিউজিল্যান্ড। সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডিন ফক্সক্রফট বলেন, ‘সে (শামীম) শেষ দিকে দারুণ ব্যাট করে ডেথ ওভারে বোলারদের চাপে ফেলে দিয়েছে। এই জায়গায় আমাদের আরও ভালো হতে হবে। আমাদের অনেকেই তার বিপক্ষে খেলেনি। কাল তার বিরুদ্ধে ভালো প্ল্যান নিয়ে নামতে হবে।’

বৃষ্টিতে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছে। শেষ ম্যাচে আগামীকাল মাঠ নামবে দুই দল। সে ম্যাচ জিতে সমতায় সিরিজ শেষ করতে চায় নিউজিল্যান্ড। এ জন্য সতীর্থদের উদ্দেশে প্রথম ম্যাচ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানালেন ফক্সক্রফট।

ফক্সক্রফট বলেন, ‘অবশ্যই এখানে জিতে আমাদের সিরিজের সমতা আনার সুযোগ আছে। সবাই বেশ ভালো মেজাজে আছে, গত কয়েক দিনও ভালো কেটেছে। সবাই অনেক ইতিবাচক আছে। প্রথম ম্যাচে আমাদের অনেকেই ভালো করেছে। আমাদের জন্য ভালো অনেক ব্যাপার ছিল সেই ম্যাচে। কিছু ক্ষেত্রে বোলিংয়ে, কিছু জায়গায় ব্যাটিংয়ে খেলাটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি আমরা। দল হিসেবে কিছু জায়গায় আমাদের আরও ভালো হতে হবে। ব্যাপারটা আমরা জানি। আজ ট্রেনিং আছে, আশা করি কালকের জন্য প্রস্তুত হতে পারব।’

প্রথম টি-টোয়েন্টিতে ১৮২ রান করেছিল নিউজিল্যান্ড। চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করাতে অতিথিদের উড়ন্ত সূচনা এনে দেন কেটেন ক্লার্ক ডেন ক্লিভার। দলীয় ১১ রানে টিম রবিনসন ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে ৮৮ রান যোগ করেন তাঁরা। দুজনের ব্যাট থেকেই আসে সমান ৫১ রান। তাঁদের প্রশংসা করেছেন ফক্সক্রফট।

ফক্সক্রফট বলেন, ‘দুজনই পাওয়ার প্লেতে দারুণ ব্যাট করে। ৩৬০ ডিগ্রি ব্যাটিং করে বোলারদের চাপে ফেলতে পারে তারা। এমন দুজন দলে থাকা দারুণ ব্যাপার। তারা সুপার স্ম্যাশে ভালো করেছে, ফলে এই সুযোগটা ডিজার্ভ করত তারা। ড্রেসিংরুম তাদের খেলায় অনেক খুশি। শুরুর ১০ ওভারে বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছিল তারা। আমাদের চেষ্টা করতে হবে যেন এই মোমেন্টামই ধরে রাখতে পারি।’

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলের অংশ হতে পেরে খুশি ফক্সক্রফট, ‘এমন সফরে আসতে পারা দারুণ ব্যাপার। দুনিয়ার নানা জায়গায় খেলার অভিজ্ঞতা হচ্ছে। পারফরম্যান্স নিয়েও আমি খুশি। এই সফরে ভিন্ন ভিন্ন ভূমিকায় ছিলাম আমি। আমি শুধু চেষ্টা করে গেছি আমার কাজটা করে যেতে এবং আশা করি কাল দলে আরও অবদান রাখতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঘরে ঢুকে বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, ৮ দিন পরে মামলা

এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

আজকের রাশিফল: প্রাক্তনের ফোনে সংসারে সুনামি নামবে, আয়নায় নিজেকে ভেংচি কাটলে ইগো কমবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত