
ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনে নিরীহ মানুষের মৃত্যুর ঘটনায় খবরের শিরোনাম হয়েছে অনেকবার। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যায় ফিলিস্তিনিদের আর্তনাদ। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাসহ ক্রীড়াজগতের অনেকেই নিন্দা জানিয়েছেন ইসরায়েলি হামলার। ফিফা কংগ্রেসেও দেখা গেল এই যুদ্ধ।
ভ্যানকুভারের কনভেশন সেন্টারে গতকাল অনুষ্ঠিত হয়েছে ফিফা কংগ্রেস। এই অনুষ্ঠানে এক পর্যায়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো মঞ্চে ডাকেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জিবরিল রাজৌব ও ইসরায়েলি প্রতিনিধি শেখ সুলিমানকে। কিন্তু শেখ সুলেমানের সঙ্গে করমর্দন করতে রাজি হননি রাজৌব। এমনকি ইনফান্তিনোকেও কৌশলে এড়িয়ে গেছেন রাজৌব।
সুলিমানের সঙ্গে করমর্দন তো দূরে থাক, ছবি তুলতেও রাজি হননি রাজউব। তাতে করে মঞ্চে অদ্ভুত এক পরিস্থিতির সৃষ্টি হয়। রাজৌব কেন করমর্দন করতে রাজি হননি, সেই ব্যাখ্যায় ফিলিস্তিনি ফুটবল সংস্থার সহ-সভাপতি সুসান শালাবি বলেন, জিজ্ঞাসা করা হলে, রাজৌব করমর্দন প্রত্যাখ্যান করার সময় কী বলেছিলেন, তিনি উদ্ধৃত করে বলেন: “আমি এমন কারও সঙ্গে হাত মেলাতে পারি না, যাকে ইসরায়েলিরা তাদের ফ্যাসিবাদ ও গণহত্যা ধামাচাপা দিতে এনেছে। আমরা অনেক যন্ত্রণার মধ্যে যাচ্ছি।’
সুলেইমানের সঙ্গে করমর্দন ও ছবি তুলতে অস্বীকৃতি জানানোর পর ইনফান্তিনো মঞ্চে আসেন। ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করব সভাপতি রাজৌব ও সহ-সভাপতি সুলেমান। শিশুদের উৎসাহিত করতে আমরা একসঙ্গে কাজ করি। এগুলো জটিল বিষয়।’
গত বছর ফিফা শান্তি পুরস্কার চালু করে তা ডোনাল্ড ট্রাম্পকে প্রদান করেছিলেন ইনফান্তিনো। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রার্থিতা ঘোষণা করার আগে প্রতিনিধিদের সঙ্গে একটি ছবি তুলতে চেয়েছিলেন। যদিও প্রথম পাতার জন্য ছবি তোলার সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। তবে তিনি আগামী বছরে পুনরায় নির্বাচন করতে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ফিফা প্রেসিডেন্ট গতকাল বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই যে আগামী বছর ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হব। আমি চেয়েছিলাম আপনারাই প্রথম এটি জানুন। আপনাদের উৎসাহ ও সমর্থনের জন্য ধন্যবাদ।’
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া এই বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল। আর্জেন্টিনা এবার নামবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে।

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ধারাবিবরণীতে আপনাকে স্বাগত। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ। বিশ্বকাপে এর আগে ৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। প্রতিবারই রোমাঞ্চ ছড়িয়েছে তা। তবে নকআউটে আর্জেন্টিনাকে কখনো হারাতে পারেনি ইংল্যান্ড।
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশের উচ্ছ্বাস, ভালোবাসা এখন আর বোধ হয় কোনো ফুটবলপ্রেমী আর্জেন্টাইনের কাছেই অজানা নয়। এবারের বিশ্বকাপের কথাই বলি, এখন আর ভেঙেচুরে পরিচয়ও দিতে হয় না। কোথাও বাংলা কথা শুনলেই আর্জেন্টাইনরা দ্রুত বুঝে ফেলে ‘বাংলাদেশের মানুষ’।
২ ঘণ্টা আগে
আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ সময় রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে চমক এনেছেন কোচ লিওনেল স্কালোনি। রদ্রিগো দে পলের জায়গায় দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনেকে সুযোগ দিয়েছেন তিনি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তনই আনা
২ ঘণ্টা আগে
মাঠে গড়ার আগেই কথার লড়াইয়ে জমে উঠেছে আর্জেন্টিনা–ইংল্যান্ড দ্বৈরথ। আটলান্টায় রাত ১টায় বিশ্বকাপের সেমিফাইনাল মুখোমুখি হবে দুই দল। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ফক্স স্পোর্টসে বিশ্লেষক হিসেবে কাজ করা সাবেক এই সুইডিশ ফুটবলার আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছেন।
২ ঘণ্টা আগে