
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে প্রশংসায় ভাসছেন শামীম হোসেন পাটোয়ারী। অথচ দল থেকে বাদই পড়েছিলেন; ফিরেছেন লিটন দাসের চেষ্টায়। তাই টি-টোয়েন্টি দলের অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুললেন না এই ফিনিশার।
আয়ারল্যান্ডের বিপক্ষে গত নভেম্বরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ছিলেন না শামীম হোসেন পাটোয়ারী। বাজে ফর্মের কারণে তাঁকে বাদ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। সেই সিরিজের আগে ৭ ইনিংসের পাঁচটিতেই এক অঙ্কের কোটায় আউট হন শামীম। এর মধ্যে ডাক মেরেছেন তিনবার। তবে তাঁর দলে জায়গা না পাওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি লিটন।
বিষয়টি নিয়ে তৎকালীন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে রীতিমতো মতবিরোধ হয়েছিল লিটন দাসের। সংবাদ সম্মেলনে খোলামেলা কথাও বলেছিলেন। আলোচনা-সমালোচনার পর সিরিজের শেষ ম্যাচের দলে ফেরানো হয় শামীমকে। সে ম্যাচে দল জিতে যাওয়ায় ব্যাটিংয়ের সুযোগ পাননি। অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে নেমে ১৩ বলে ৩ চার এবং ২ ছক্কায় ৩১ রানের ইনিংস খেলেন শামীম।
বৃষ্টির কারণে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছে। সিরিজ নির্ধারণী ম্যাচে আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে দুই দল। তার আগে আজ সংবাদ সম্মেলনে শামীম বলেন, ‘প্রথমে আমি লিটন ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিব। একজন অধিনায়ক হিসেবে যেটা দরকার ছিল উনি সেটা করেছেন, আমাকে ফিরিয়েছেন। আমি ভালো খেলতে পেরেছি এটা অধিনায়কেরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। লিটন ভাই সব সময় ফ্রি খেলার জন্য বলেন।’
বোলিংয়ে অনিয়মিত শামীম। এই ইস্যুতেও লিটনকে টেনে এনে প্রশংসা করলেন তিনি, ‘অধিনায়ক তো সব সময় বলে বোলিং করতে। শুধু মাঝে মাঝে সালাহ উদ্দীন স্যার বোলিং দেন না (হাসি)। না, অধিনায়ক আমাকে সব সময় বলে বোলিং করার জন্য।’

শেষ টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে খুব বেশি কথা বলেননি শামীম হোসেন পাটোয়ারি। পৌনে সাত মিনিট মিরপুর স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। এর বেশিরভাগ সময়জুড়েই ছিল এই ব্যাটারকে নিয়ে করা প্রশ্ন। এর বাইরে যত কথা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য বেরসিক বৃষ্টির বিষয়টি।
২ ঘণ্টা আগে
দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে কদিন ধরেই উত্তাল শ্রীলঙ্কার ক্রিকেট। এবার দেশটির ক্রিকেটে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাথরুমে নারীদের ভিডিও করে বিপদে পড়েছেন দেশটির অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার।
৩ ঘণ্টা আগে
প্রথম দল হিসেবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের মৌসুমের ফাইনালে পা রেখেছে বাবর আজম, নাহিদ রানাদের পেশোয়ার জালমি। কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়েছে দলটি। দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে মাঠে নামবে ইসলামাবাদ। জয়ী দল ফাইনালে পেশোয়ারের প্রতিদ্বন্দ্বিতা করবে। এ ছাড়া আজ
৩ ঘণ্টা আগে
সব ধরনের অনিশ্চয়তা ও বিতর্কের মাঝেও বিশ্বকাপে অংশগ্রহণ করবে ইরান—এমনটাই জানালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে দেওয়া বক্তব্যে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান নিশ্চিত করেছেন, নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান।
৪ ঘণ্টা আগে