
চোট কাটিয়ে দীর্ঘদিন পর আবারও ম্যাচ খেলার অপেক্ষায় তাসকিন আহমেদ। সবশেষ গত ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই পেসার। শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দুটোই জিততে চান। নিজের প্রত্যাবর্তন নিয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।
কলম্বো টেস্টে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ২ জুলাই শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। তারপর সমানসংখ্যক টি-টোয়েন্টি খেলবে। উড়ানে চড়ার আগে সিরিজ জয়ের প্রত্যয় তাসকিনের কণ্ঠে, ‘একজন টিম ম্যান হিসেবে আমার দলের জয়ে ভূমিকা রাখতে চাই। আর ইনশা আল্লাহ, আমার বিশ্বাস আমরা সিরিজ জিতব। আমি অনেক উদ্গ্রীব হয়ে আছি। আজকে বের হওয়ার সময় অনেক ভালো লাগছে, মাঝখানে প্রায় তিন মাসের মতো খেলার সুযোগ হয়নি, খেলতে পারিনি।’
চোট সেরে আবারও দলের সঙ্গে যুক্ত হয়ে উচ্ছ্বাসিত তাসকিন বলেন, ‘হ্যাঁ, এখন ভালো লাগছে। আল্লাহর কাছে শুকরিয়া আবার দলে ফিরলাম। যাচ্ছি তো এখন, একটাই প্রত্যাশা—জয়ের পেছনে যেন আমার ভূমিকা থাকে।’
খেলোয়াড়দের চোট কঠিন সময়ের বাস্তবতা। তাসকিন বললেন, ‘যেকোনো খেলোয়াড়ের জন্যই এটা অনেক দুঃখজনক, চোটের কারণে মাঠের বাইরে থাকা। এটা আসলে জীবনেরই অংশ, বিশেষ করে ফাস্ট বোলারদের অনেক চোট হয়। এটা এখন আমার জন্য খুশির ব্যাপার, আল্লাহর রহমতে আবার ফিরেছি। আশা করি ভালো কিছু করব।’
সিরিজ নিয়ে আশাবাদী তাসকিন দুই সংস্করণেই সেরাটা দিতে চান, ‘ওয়ানডে আর টি-টোয়েন্টি দুই সংস্করণেই জিততে চাই। হারজিত তো থাকবেই, কিন্তু ইনশা আল্লাহ আমরা সেরাটা দেব, আমার বিশ্বাস আছে।’
এখন দেখার অপেক্ষা, দীর্ঘ চোট কাটিয়ে মাঠে তিনি কতটা আলো ছড়াতে পারেন।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৫ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৬ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৭ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
৮ ঘণ্টা আগে