
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পরিচিত নাম হয়ে উঠেছেন মোস্তাফিজুর রহমান। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেকের পর গত কয়েক আসরে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে উঠেছে এই বাঁহাতি পেসারের। যথারীতি আইপিএলের ১২তম আসরের নিলামেও আছেন তিনি। তাঁর সঙ্গে থাকছেন বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
১৬ ডিসেম্বর আবুধাবিতে আইপিএলের পরবর্তী আসরের মিনি নিলাম অনুষ্ঠিত হবে। এর আগে গত ৩০ নভেম্বর ছিল নিলামের জন্য নিবন্ধিত হওয়ার শেষ দিন। ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আইপিএলের মিনি নিলামের জন্য নিবন্ধিত হয়েছেন ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটার। গতকাল নিবন্ধিত ক্রিকেটারদের তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে হস্তান্তর করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ—দাবি ক্রিকইনফোর।
সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে রাখা হয়েছে ৪৫ জন ক্রিকেটারকে। এই তালিকার একজন মোস্তাফিজ। আইপিএলে বেশ সফল কাটার মাস্টার হিসেবে পরিচিত এই বোলার। ডেথ ওভারে অসাধারণ বোলিংয়ের কারণে তাঁর প্রতি আলাদা চাহিদা থাকে ফ্র্যাঞ্চাইজিগুলোর। গত আসরে দিল্লির হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজ। তাঁর অর্ধেক, অর্থাৎ ১ কোটি রুপি ভিত্তিমূল্যে সাকিবের। জাতীয় দলের বাইরে থাকলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে বেড়াচ্ছেন এই অলরাউন্ডার।
যথারীতি আইপিএলের পরবর্তী আসরেও অংশ নেবে ১০টি দল। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় স্কোয়াডে রাখতে পারবে। ১০টি ফ্র্যাঞ্জাইজিতে খেলোয়াড় টানার জন্য ৭৭টি জায়গা ফাঁকা আছে। এর মধ্যে বিদেশি ক্যাটাগরিতে নিলাম থেকে বিক্রি হবেন ৩১ জন ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলোর পছন্দের তালিকা হাতে পাওয়ার পর মিনি নিলামের জন্য ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে আইপিএল কর্তৃপক্ষ।

ব্রাজিলের ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালে আতলেতিকো মিনেইরোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রুজেইরো। কিন্তু তাদের এই জয় ঢাকা পড়েছে মাঠের ভয়াবহ মারামারিতে। ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা সংঘর্ষে জড়ালে রেফারি মোট ২৩ জনকে লাল কার্ড দেখান।
১০ ঘণ্টা আগে
চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা আফগানিস্তান ও শ্রীলঙ্কার। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের প্রভাবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পথে।
১১ ঘণ্টা আগে
ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে নিজেদের ইতিহাসের তৃতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার স্বাদ পায় সূর্যকুমার যাদবের দল।
১৩ ঘণ্টা আগে
গ্যারি কারস্টেনকে নিজেদের পুরুষ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগামী ১৫ এপ্রিল থেকে দাসুন শানাকা, পাথুম নিশাঙ্কাদের দায়িত্ব বুঝে নেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। আজ এক বিবৃতিতে এসএলসি বিষয়টি নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে