
নাজমুল হোসেন শান্তকে নিয়ে শঙ্কাটা আগে থেকেই ছিল। শেষ পর্যন্ত সেটাই হলো সত্যি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক।
শারজায় পরশু দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কুঁচকির চোটে পড়ায় শান্তকে নিয়ে চিন্তা বেড়ে যায়। টিম ম্যানেজমেন্ট অপেক্ষা করছিল তাঁর স্ক্যানের রিপোর্ট নিয়ে। শান্তকে নিয়েই আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজ আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন যে আফগানদের বিপক্ষে ‘ফাইনালে’ তাঁকে পাওয়া যাচ্ছে না। কুঁচকির চোটে পড়া শান্তর বাঁ পায়ের মাংশপেশিতেও টান লেগেছে। এক সপ্তাহ তিনি ফিটনেস ট্রেনারের অধীনে জিম করবেন। কারণ এই শান্তর নেতৃত্বেই এ মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ। গত কাল তাঁকে নিয়েই উইন্ডিজ সিরিজের দল দিয়েছে বিসিবি।
বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। এই এক ম্যাচের জন্য শান্তর বিকল্প কাউকে নেওয়া হচ্ছে না বলে বিসিবি সূত্রে জানা গেছে। শান্ত ছিটকে যাওয়ায় মেহেদী হাসান মিরাজই আজকের ফাইনালে সম্ভাব্য অধিনায়ক।
সমালোচনায় বিদ্ধ হতে থাকা শান্ত আফগান সিরিজে ফিরে পাচ্ছিলেন। ১২৩ রান করে সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। গড় ৬১.৫০। যার মধ্যে পরশু ৭৬ রান করে হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। টানা ৮ ম্যাচ হারের পর সেদিনই বাংলাদেশ পেয়েছিল প্রথম জয়। এর আগে চোটে পড়ে সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। খেলতে পেরেছিলেন কেবল প্রথম ওয়ানডেতেই (৩ বলে ১ রান)। বাংলাদেশকে আজ একাদশ সাজাতে হবে ১৩ ক্রিকেটারের মধ্য থেকে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে