
বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে বেশ বিতর্কিত হয়েছেন মোহাম্মদ সালাহ উদ্দীন। তাঁর বিরুদ্ধে বেশকিছু অভিযোগ উঠেছে গত কিছু। তবে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দাবি, সালাহ উদ্দীনের সঙ্গে কাজ করে বেশ উপভোগ করেছেন তাঁরা।
সালাহ উদ্দীনের মূল কাজটা ছিল ব্যাটারদের নিয়ে। প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। উল্টো এই কোচের অধীনে এশিয়া কাপসহ সাম্প্রতিক সময়ে বেশকিছু সিরিজে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ব্যাটাররা। সমাধান খুঁজে নিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাটিং পরামর্শক হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর পরপরই বাংলাদেশ দল ছাড়ার ঘোষণা দেন সালাহ উদ্দীন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটাই তাঁর শেষ অ্যাসাইনমেন্ট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল প্রথম টেস্টে খেলতে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। তার আগে আজ সংবাদ সম্মেলনে এসে সালাহ উদ্দীনের প্রশংসা করেছেন শান্ত। তিনি বলেন, ‘সালাহ উদ্দীন স্যারের সঙ্গে যতদিন কাজ করেছি উপভোগ করেছি। স্যার প্রত্যেক ক্রিকেটারকে সমানভাবে দেখার চেষ্টা করেন, সবাইকে প্রাধান্য দেন, যার যার ঘাটতি অনুযায়ী কাজ করেন।’
সালাহ উদ্দীন সম্পর্কে অনেক ভুল কথা চাউর হয়েছে বলে মনে করেন শান্ত, ‘এই জায়গায় একটা গ্যাপ থেকে যায়। বাইরে থেকে অনেক কিছু মনে হয় আমরা যা শুনছি, সব কিছুর সত্যতা নেই। তাঁর সঙ্গে কাজ করে আমরা সব ক্রিকেটার খুশি ছিলাম, সাম্প্রতিক যত সিরিজে আমি ছিলাম। উপভোগ করেছি। এবং উনি যতটুকু কাজ করেছেন খুবই ভালো কাজ করেছেন।’
সালাহ উদ্দীনের সিদ্ধান্ত নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চান না বাংলাদেশ দলপতি, ‘তো উনার (সালাহ উদ্দীন) ব্যক্তিগত সিদ্ধান্ত। বোর্ডের সাথে কতটা আলোচনা হয়েছে এ নিয়ে আমার ধারণা নেই। এটা সালাউদ্দিন স্যার বলতে পারবেন। আমার সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। আমি আশা করি বোর্ড ও তার মধ্যে ভালো আলোচনা হবে।’

তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ইতালি। আজ্জুরিরা যখন টানা ব্যর্থতায় নিমজ্জিত, তখন একের পর এক ….হিড়িক লেগেছে ইতালি দলে। এবার চাকরি ছাড়লেন দলটির প্রধান কোচ জেনারো গাত্তুসো। এক বার্তায় এই কোচ নিজেই বিষয়টি নিশ্চিত করেছে।
৩৬ মিনিট আগে
ফ্রান্স জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ২০২১ সালের ইউরো থেকে ফরাসিদের বিদায়ের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই তারকা ফরোয়ার্ড। যার পেছনে ছিল বর্ণবাদী আক্রমণের তিক্ত অভিজ্ঞতা।
২ ঘণ্টা আগে
মহেন্দ্র সিং ধোনি এবং কপিল দেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন যুবরাজ সিংয়ের বাবা এবং ভারতের সাবেক ক্রিকেটার জোগরাজ সিং। এ ঘটনায় এবার ধোনি এবং কপিলের কাছে ক্ষমা চাইলেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য যুবরাজ।
৩ ঘণ্টা আগে
পাকিস্তান ক্রিকেটে একটু অন্যরকম ঘটনা ঘটলেই হলো। কামরান আকমল তো আর চুপ করে বসে থাকার পাত্র নন। সেই ব্যাপার নিয়ে রীতিমতো তোলপাড় করে ফেলেন তিনি। এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বৃষ্টির বাগড়ায় একটা ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কাঠগড়ায় তুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।
৩ ঘণ্টা আগে