টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের রেশ যেন থামছেই না। এক মাস আগে মাঠে গড়ানো ম্যাচটি নিয়ে এখনো চলছে নানা আলোচনা। এবার এই ম্যাচ নিয়ে নতুন কথা বললেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম-উল-হক। তিনি বলেছেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভয় পেয়েছিল ভারত। ম্যাচের আগে দুই দলের শরীরী ভাষাও ভিন্ন ছিল বলে মন্তব্য করেছেন তিনি।
ভারত-পাকিস্তান ম্যাচ মানে বরাবরই বাড়তি উত্তেজনা। সেই উত্তেজনা আরও জমে ওঠে দুই পক্ষের কথা লড়াইয়ে। তবে এবার ভারতকে হারানোর পর থামছে না সাবেক পাকিস্তানি ক্রিকেটারদের কথার বহর। দেশটির কিংবদন্তি ব্যাটার ইনজামামও আরেকবার মুখ খুললেন সেই ম্যাচ নিয়ে। ইনজামাম বলেন, ‘আমার মনে হয় ম্যাচ শুরুর আগেই ভারত ভড়কে গিয়েছিল। তাদের শরীরী ভাষায় সে কথাই বলে। আপনি যদি বিরাট কোহলি ও বাবর আজমের টস করতে যাওয়ার দৃশ্য দেখেন তবেই বুঝতে পারবেন। আপনি বুঝতে পারবেন কে আসলে চাপে ছিল।’
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে পাকিস্তানের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ভারত। হেরেছে ১০ উইকেটে। তবে ইনজামাম মনে করেন ম্যাচ শুরুর আগেই ভারত বেশি চাপ নিয়ে ফেলেছিল। কিংবদন্তি এই ব্যাটার বলেন, ‘তাদের চেয়ে আমাদের (পাকিস্তানের) শরীরী ভাষা ভালো ছিল। এমন না যে রোহিত শর্মা আউট হওয়ার পর ভারত চাপে পড়েছে। তারা ম্যাচ শুরুর আগেই চাপ নিয়ে ফেলেছিল।’
তবে ভারত যেভাবে খেলেছে তার চেয়ে ভালো দল বলেও মনে করেন ইনজামাম, ‘ভারত যেমন দল সেভাবে খেলেনি। টি-টোয়েন্টিতে তারা ভালো দল, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আগের ২-৩ বছরের পারফরম্যান্স দেখলেই বোঝা যাবে তারা কেন ফেবারিট! তবে ভারত-পাকিস্তান ম্যাচে বাড়তি চাপ থাকেই।’

কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
১৫ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
২ ঘণ্টা আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে