শিরোপার মঞ্চে আবারও জাদু দেখালেন আনহেল দি মারিয়া। তাঁর জোড়া গোলে এস্তুদিয়ান্তেস দে লা প্লাতাকে ৩-১ গোলে হারিয়ে সুপারকোপা ইন্টারন্যাশনালের শিরোপা জিতেছে রোসারিও সেন্ট্রাল।
দল জিতিয়ে আলোচনার খোরাক জুগিয়েছেন দি মারিয়া। ফাইনালের মঞ্চ ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়ানোর জেতানোর পাশাপাশি এস্তুদিয়ান্তেসের বিতর্কিত গার্ড অব অনার নিয়েও কড়া মন্তব্য করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার।
সান্তিয়াগো দেল এস্তেরোর এস্তাদিও মাদ্রে দে সিউদাদেসে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় এস্তুদিয়ান্তেস। গোল করেন আলেক্সিস কাস্ত্রো। ২৩ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে ম্যাচে সমতা ফেরান দি মারিয়া।
প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় রোসারিও সেন্ট্রাল। ভিএআরের পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি দারিও হেরেরা। দি মারিয়ার করা স্পট কিক থেকে করা গোলে প্রথমবার ম্যাচে লিড নেয় রোসারিও।
ম্যাচের শেষ দিকে এস্তুদিয়ান্তেস সমতা ফেরানোর চেষ্টা করলেও পারেনি। যোগ করা সময়ে হুলিয়ান ফের্নান্দেস গোল করে রোসারিওর জয় নিশ্চিত করেন।
ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেন দি মারিয়া। তবে এর চেয়েও বেশি আলোচনায় আসে এস্তুদিয়ান্তেসের গার্ড অব অনার প্রসঙ্গ।
সেন্ট্রালের শিরোপা উদযাপনের সময় এস্তুদিয়ান্তেসের খেলোয়াড়েরা পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে গার্ড অব অনার দিয়েছিলেন। দি মারিয়ার দাবি, এস্তুদিয়ান্তেসের খেলোয়াড়েরা আগে শুধু জানিয়েছিলেন যে তারা কিছু একটা করবেন। কিন্তু এমনভাবে গার্ড অব অনার দেবেন, তা জানাননি।
দি মারিয়া বলেন, ‘আমরা বিষয়টা পেছনে ফেলে এসেছি। সত্যি বলতে, আমি কিছুটা বুঝতে পারি। ছেলেরা আমাদের বলেছিল, তারা কিছু একটা করবে। কিন্তু তারা যে এমন কিছু করবে, সেটা বলেনি। শেষ পর্যন্ত সেটি আমাদের জন্যও উল্টো ফল বয়ে এনেছে। তারা এসে পিঠ ফিরিয়ে দাঁড়াল। স্বাভাবিকভাবেই কেউ এটাকে ব্যক্তিগতভাবে নেবে।’
এই ঘটনায় নিজেদেরও জড়িয়ে পড়তে হয়েছে বলে মনে করেন দি মারিয়া, ‘তারা এএফএর বিরুদ্ধে কিছু করতে চেয়েছিল, কিন্তু সেটার নেতিবাচক প্রভাব আমাদের ওপরও পড়েছে। তারা যদি আগে বলত, তাহলে হয়তো আমরা গার্ড অব অনারে যেতাম না। পরিস্থিতিটাও অন্যরকম হতে পারত। এটা এড়ানো সম্ভব ছিল।’
তবে মাঠের লড়াইয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কোনো সমস্যা ছিল না বলেও জানালেন দি মারিয়া, ‘ছেলেরা তরুণ, কেউ কেউ বিষয়টিকে সেভাবেই নিয়েছে। কিন্তু মাঠে পরিষ্কার ছিল যে সবকিছু ঠিকঠাক ছিল এবং কোনো সমস্যা হয়নি।’
ম্যাচের শেষের ঘটনা নিয়ে নিজের অবস্থান আরও পরিষ্কার করে দি মারিয়া বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, ঘটনাগুলো যেভাবে ঘটেছে, সেটা দুঃখজনক। আমরা কোপা আর্জেন্টিনা থেকে বাদ পড়েছি, আরও অনেক কিছু ঘটেছে। কিন্তু এস্তুদিয়ান্তেস আজ যা করেছে, আমরা কখনো তা করিনি।’

এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৮ মিনিট আগে
নতুন ফিফা উইন্ডো শুরু করতে নেমে চমকে দিয়েছে যুক্তরাষ্ট্র। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে কোচ মরিসিও পচেত্তিনোর ১১ ফুটবলারের অভিষেক করানো নজর কেড়েছে অনেকের। যাঁদের মধ্যে আছেন কাভান সুলিভান।
৪৩ মিনিট আগে
ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমে দারুণ শুরু করেছে স্পেন। দুই গোল হজম করে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ হাসি হাসে বিশ্বচ্যাম্পিয়নরা। এমন প্রত্যাবর্তনের পর দলের মানসিকতা ও জয়ের ক্ষুধায় সন্তুষ্ট স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।
৩ ঘণ্টা আগে
ইসরায়েলের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। তবে ম্যাচটি নিয়ে দলের ভেতরে ছিল তীব্র মতভেদ। শেষ পর্যন্ত খেলোয়াড়দের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ম্যাচটি মাঠে গড়ানোর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে গাজা সংঘাতে নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন আইরিশ ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে