রেকর্ড গড়া হয় রেকর্ড ভাঙার জন্যই—বহু ক্লিশে এ কথা ক্রীড়াঙ্গনে শোনা যায় বারবার। বিশেষ করে, এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ যা শুরু করেছে, তাতে এমন কথা চলে আসছে বারবার। টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে তারা ভিডিও গেমসের মতো। প্রতিপক্ষ দলগুলো পাল্লা দিলেও পেরে উঠছে না।
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-হায়দরাবাদ ম্যাচে হয়েছে রানের বন্যা। ঝোড়ো ব্যাটিংয়ে ওলটপালট হয়েছে রেকর্ড বইয়ের পাতা। প্রথমে ব্যাটিং পেয়ে হায়দরাবাদ করেছে ৩ উইকেটে ২৮৭ রান। আইপিএল ইতিহাসে এটাই সর্বোচ্চ দলীয় স্কোর। ১৯ দিনের মধ্যে নিজেদের করা ২৭৭ রানের রেকর্ড টপকে গেল হায়দারাবাদ। হায়দরাবাদের রেকর্ডের রাতে তাণ্ডব চালিয়েছেন বিরাট কোহলি-ফাফ ডু প্লেসি-দিনেশ কার্তিকরা। ২৮৮ রানের জবাব দিতে নেমে তাঁরা থেমেছেন ২৬২ রানে। বেঙ্গালুরুর ২৫ রানে হারা ম্যাচটিতে রান হয়েছে ৫৪৯। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে এটাই সর্বোচ্চ রান।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টি—সব মিলে স্বীকৃত টি-টোয়েন্টিতে হায়দরাবাদের চেয়ে দলীয় সর্বোচ্চ স্কোর আছে কেবল একটিই। হাংঝুতে গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল করেছে ৩ উইকেটে ৩১৪ রান। এবারের আইপিএলে যেভাবে রানের বন্যা বয়ে যাচ্ছে, নেপালের রেকর্ড ভেঙে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।
বাউন্ডারির রেকর্ডও হয়েছে গত রাতে চিন্নস্বামী স্টেডিয়ামে। ৫৪৯ রানের ম্যাচে ৮১ বার বল সীমানাছাড়া হয়েছে। চার হয়েছে ৪৩টি ও ছক্কা ৩৮টি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে এটা যৌথভাবে সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ড। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও হয়েছে ৮১ বাউন্ডারি। সেই ম্যাচে হয়েছে ৩৫ ছক্কা ও ৪৬ চার।
চিন্নস্বামীতে গত রাতে ৩৮ ছক্কার মধ্যে হায়দরাবাদ মেরেছে ২২ ছক্কা। আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। এখানেও হায়দরাবাদ ভেঙেছে কোহলিদের বহু পুরোনো এক রেকর্ড। ২০১৩ আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে আরসিবি মেরেছিল ২১ ছক্কা।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ রান
রান ম্যাচ ভেন্যু সাল
৫৪৯ হায়দরাবাদ-বেঙ্গালুরু বেঙ্গালুরু ২০২৪
৫২৩ হায়দরাবাদ-মুম্বাই হায়দরাবাদ ২০২৪
৫১৭ ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন ২০২৩
৫১৫ মুলতান-কোয়েটা রাওয়ালপিন্ডি ২০২৩
৫০৬ সারে-মিডলসেক্স দ্য ওভাল ২০২৩
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ বাউন্ডারির তিন ম্যাচ
বাউন্ডারি ম্যাচ ভেন্যু সাল
৮১ (৪৩ চার ও ৩৮ ছক্কা) হায়দরাবাদ-বেঙ্গালুরু বেঙ্গালুরু ২০২৪
৮১ (৪৬ চার ও ৩৫ ছক্কা) ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন ২০২৩
৭৮ (৪৫ চার ও ৩৩ ছক্কা) মুলতান-কোয়েটা রাওয়ালপিন্ডি ২০২৩

বিশ্বকাপের শেষ ষোলোয় কাল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিসর। আটলান্টায় লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের এক প্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। লিওনেল মেসির দলকে নিয়ে তাঁরা মোটেও ভীত নন। উল্টো হুঙ্কার দিয়ে বলেছেন, তাদের দলে মোহামেদ সালাহর পাশাপাশি ২৬ জন ‘মেসি’
২১ মিনিট আগে
নিউইয়র্কে গত রাতটা হালান্ডময় হয়ে রইল। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে আর্লিং হালান্ড নরওয়েকে তুলেছেন শেষ ষোলোতে। দুর্দান্ত পারফরম্যান্স তো বটেই, ম্যাচ শেষে আলোচিত এক ঘটনা ঘটিয়েছেন হালান্ড।
৩০ মিনিট আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় আটলান্টায় মাঠে গড়াবে শেষ ষোলোর এই ম্যাচ। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ফুটবল-সমর্থকেরা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। বিশেষ করে প্রাণভোমরা লিওনেল মেসির দিকে তাকিয়ে সবাই। এমন মুহূর্তে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে অসাধারণ এক উপহার
১ ঘণ্টা আগে
লাল কার্ড পাওয়ার পর স্বাভাবিকভাবেই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে না থাকারই কথা ফোলারিন বালোগানের। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা কেটে যায় বালোগানের। আজ স্বয়ং ট্রাম্প তা স্বীক
২ ঘণ্টা আগে