গ্রুপ পর্বের শেষ ম্যাচটা প্লে অফে থাকার জন্য ‘সেমিফাইনালে’ রূপ নিয়েছিল। গুজরাটের বিপক্ষে পরশুর সে ম্যাচে নিজেকে নিংড়েও দিলেন বিরাট কোহলি। ৬১ বলে খেললেন হার না মানা ১০১ রানের মনোমুগ্ধকর ইনিংস। কিন্তু ভাগ্যে না থাকলে কী হয়! সব চেষ্টাই বৃথা গেল কোহলিদের। আগের টানা ১৫ আসরে শিরোপা জিততে ব্যর্থ বেঙ্গালুরুর বিদায় এবার গ্রুপ পর্বেই।
গুজরাটের কাছে বেঙ্গালুরু হেরেছে ৬ উইকেটে। ৫ উইকেটে করা বেঙ্গালুরুর ১৯৭ রান ৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই জেতে গুজরাট। এই হারের জন্য ম্যাচ শেষে বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি দুষলেন দলের মিডল অর্ডারের ব্যর্থতাকে, বিশেষ করে দিনেশ কার্তিকের বাজে ব্যাটিংকে। এক প্রান্তে কোহলি খেলছেন কোহলির মতোই।
কিন্তু অন্য প্রান্ত থেকে যখন দ্রুত রান আসা দরকার, তখনই ব্যর্থ বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা। প্রথম ৭ ওভারে ৬৭ রান তুলে ফেলা বেঙ্গালুরু তিন উইকেট খুইয়েছে পরের ১৩ বলে। পুল করতে গিয়ে কার্তিক আউট হয়েছেন শূন্য রানে, যা চলতি আইপিএলে তাঁর চতুর্থ ‘ডাক’। আর সব মিলিয়ে ১৭তম, যা আইপিএলে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।
তার পরও বেঙ্গালুরু তুলে ফেলেছিল ১৯৭ রান। বল হাতে বোলাররা শুরুতেই ঝড় তুলতে পারলে হয়তো অন্য রকম ফল হতে পারত। কিন্তু তা হতে দেননি শুভমান গিল। ৫২ বলে তিনি যে খেলেছেন ১০৪ রানের ইনিংস। যে ইনিংসে ম্লান কোহলি! বেঙ্গালুরুর ইনিংস শেষে রবি শাস্ত্রীর এক প্রশ্নের জবাবে বিরাট কোহলি বলেছিলেন, ‘অনেকেই মনে করেন, টি-টোয়েন্টি ক্রিকেটে পিছিয়ে পড়েছি আমি। কিন্তু আমার আদৌ মনে হয় না তা। আমি মনে করি, নিজের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটটাই আবার খেলছি আমি।’
টি-টোয়েন্টির সেরা ফর্মেই যে আছেন কোহলি, সেটি বলছে তাঁর পারফরম্যান্সও। পরশুর সেঞ্চুরিটি চলতি আইপিএলে তাঁর টানা দ্বিতীয়। টানা সেঞ্চুরি আছে আরও তিনজনের—গিল, শিখর ধাওয়ান ও জস বাটলারের। তবে মোট আইপিএল সেঞ্চুরিতে সর্বেসর্বা কোহলিই। পরশুটি নিয়ে আইপিএলে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৭টি। ৬টি সেঞ্চুরি নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে ক্রিস গেইল। আর তাঁর হার না মানা ইনিংসটি চলতি আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায়ও তৃতীয় স্থানে নিয়ে এসেছে কোহলিকে। ১৪ ইনিংসে তাঁর রান ৬৩৯। গড় ৫৩.২৫।
ব্যাট হাতে কোহলির চেয়েও উজ্জ্বল তাঁর ওপেনিং পার্টনার ডু প্লেসি। ৫৬.১৫ গড়ে ৭৩০ রান নিয়ে তিনিই চলতি আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। তার পরও ভাগ্য বদল হলো না বেঙ্গালুরুর। কিন্তু দলীয় খেলা ক্রিকেটে কখনো কখনো নিজের সেরাটা দিয়েও জেতা যায় না! বেঙ্গালুরুর বিদায়ে স্বভাবতই হতাশ কোহলি। গুজরাটের বিপক্ষে ম্যাচ শেষে রাগে-ক্ষোভে পানির বোতলে লাথি মারতেও দেখা গেছে ভারতের সাবেক অধিনায়ককে।
আইপিএলে বেঙ্গালুরু:
রানার্সআপ: ২০০৯,২০১১, ২০১৬
প্লে অফ: ২০১০,২০১৫, ২০২০,২০২১, ২০২২
লিগ পর্ব: ২০০৮,২০১২, ২০১৩,২০১৪, ২০১৭,২০১৮, ২০১৯,২০১৩

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১১ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৩ ঘণ্টা আগে