
সাকিব আল হাসান ইস্যুতে বাংলাদেশ ক্রিকেটপাড়া উত্তাল গত কয়েক দিন ধরেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আশপাশে সাকিব পক্ষ ও সাকিববিরোধীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ ‘সাকিবিয়ান’রা লংমার্চ করেছে ‘হোম অব ক্রিকেটের’ কাছাকাছি এলাকায়। জানা গেছে, সেখানে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির মতো ঘটনাও ঘটেছে।
শেরেবাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেটের কাছাকাছি এলাকায় সাকিবিয়ান নামে পরিচিত সাকিবভক্তরা ‘তুমি কে, আমি কে, সাকিবিয়ান, সাকিবিয়ান’—এই স্লোগান দিতে থাকেন। সাকিব যে তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট মিরপুরে খেলতে চেয়েছেন, সেই দাবিটাই তুলেছেন সাকিবিয়ানরা।
সেই দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী লংমার্চের জন্য তাঁরা সমাবেশ করেছেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বরাবর স্মারকলিপি দেওয়ারও চেষ্টা করেছেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের আটকে দেন। আন্দোলনকারীরা কয়েক ঘণ্টা সেখানে অবস্থান করেন। একপর্যায়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর সাকিববিরোধীরা সাকিব পক্ষের আন্দোলনকারীদের ওপর হামলা করেন।
কানপুরে গত ২৬ সেপ্টেম্বর টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছে সে সময়ই প্রকাশ করেছিলেন তিনি। সাকিবের শেষ টেস্ট খেলতে ঢাকায় আসা নিয়ে তখন থেকে এই ইস্যুতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি ফারুকের থেকে শোনা যায় বিভিন্ন রকম কথাবার্তা।
মিরপুরে আগামীকাল সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে তাঁর নামও ছিল শুরুতে। এই টেস্ট সামনে রেখে ১৬ অক্টোবর দুবাই থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েই ফেলেছিলেন সাকিব। তবে বাংলাদেশের তারকা অলরাউন্ডার শেষ মুহূর্তে তাঁর সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। পরে জানা যায়, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পরামর্শে সাকিবকে দেশে ফিরতে মানা করা হয়েছে।

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
৯ ঘণ্টা আগে
২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে পুরো ফুটবলশিল্প ও ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে
৯ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তিনি। বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান স্কালোনি।
১০ ঘণ্টা আগে