
তীব্র গরম শেষে গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে এই বৃষ্টিই এখন ভক্তদের কপালে চিন্তার ভাজ ফেলেছে। ক্রিকেটের চিরশত্রু বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়ায় কি না সেটা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
চট্টগ্রামের সাগরিকায় স্থানীয় সময় দুপুর ২টায় দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা ৭০ থেকে সর্বোচ্চ ৯৪ শতাংশ। বেলা ১২টার দিকে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা। আজ সারা দিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে।
টস হওয়ার কথা দুপুর ১টা ৩০ মিনিটে। বৃষ্টি না থামলে নির্দিষ্ট সময়ে টস করা সম্ভব হবে না। সে ক্ষেত্রে পিছিয়ে যাবে ম্যাচ শুরুর সময়। বৃষ্টির কারণে দুই দলের মাঠে যেতেও বিলম্ব হচ্ছে। গতকালও চট্টগ্রামে সারা দিন বৃষ্টি হয়েছে। নগরীর বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টি বাধায় অনুশীলন না করে টিম হোটেলে অবসর সময় কাটিয়েছে লিটন দাসের দল। প্রথম ম্যাচ জেতায় কিছু নির্ভার তারা।
নিউজিল্যান্ডের ক্রিকেটাররা অবশ্য বাংলাদেশের পথে হাঁটেনি। ইনডোরেই অনুশীলন সেরে নিয়েছে ব্ল্যাক ক্যাপরা। সিরিজের শুরুটা ভালো হয়নি তাদের। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে ৬ উইকেটে হেরেছে সফরকারীরা। সিরিজে টিকে থাকতে চাইলে আজ জেতার বিকল্প নেই তাদের সামনে। অন্যদিকে নিউজিল্যান্ড হারলে এক ম্যাচ হাতে রেখেই ট্রফি নিশ্চিত করবে স্বাগতিকেরা।

এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাবরের ব্যাট নিয়মিত কথা বলছে। প্রথম কোয়ালিফায়ারে গতকাল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন পেশোয়ার জালমির অধিনায়ক। মৌসুমে দ্বিতীয়বার পেলেন তিন অঙ্কের ছোঁয়া। ধারাবাহিকভাবে রানের দেখা পাওয়া বাবরের এখন মনে হচ্ছে, নিজের সেরা ফর্ম ফিরে পাচ্ছেন
২১ মিনিট আগে
শ্বাসরুদ্ধকর, রোমাঞ্চকর, দুর্দান্ত—পিএসজি এবং বায়ার্ন মিউনিখের ম্যাচটির জন্য এসব বিশেষণের কোনোটাই যথেষ্ট নয়। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে দুই দলের থ্রিলার যেন ছাপিয়ে গেছে নিকট অতীতের সব লড়াইকে। পিএসজি-বায়ার্নের লড়াইয়ের পর একটা কথা বলা যেতেই পারে, সবশেষ এমন হাইভোল্টেজ ম্যাচ কবে দেখেছেন আ
২ ঘণ্টা আগে
জয় দিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকেরা। দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে দু’দল। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ১১ জুন শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা। ২৩ তম বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মনে যখন আনন্দের ঢেউ খেলছে, তখন আর্থিক ক্ষতির শঙ্কায় আছে কিছু দল। এবার প্রাইজমানি বাড়িয়ে দলগুলোর চিন্তা দূর করল ফিফা।
৩ ঘণ্টা আগে