
খেলোয়াড়দের রাজনীতিতে আসার ঘটনা নতুন কিছু নয়। সনাথ জয়াসুরিয়া, গৌতম গম্ভীররাও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে সেটা খেলোয়াড়ি জীবনে নয়। বাংলাদেশে রাজনীতিতে জড়ানোর ঘটনা দেখা যাচ্ছে খেলোয়াড়ি জীবনে থাকা অবস্থায়। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দায় দেখছেন রাজনৈতিক দলগুলোরও।
মাশরাফি বিন মর্তুজা ২০১৮ সালে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। এমপি অবস্থায় খেলেছিলেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপও। অন্যদিকে সাকিব আল হাসান এ বছরের জানুয়ারিতে মাগুরা-১ আসন থেকে এমপি হওয়ার পর খেলেছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। একই সঙ্গে ক্রিকেট, রাজনীতি চালিয়ে যাওয়ার ব্যাপারে গতকাল তোপ দেগেছিলেন নুরুল হাসান সোহান। সেই সোহানের সুরেই যেন এবার সুর মেলালেন লিপু। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘সংশ্লিষ্ট বোর্ড বা ফেডারেশন থেকে এইটা আসলে একটা গাইডলাইন আসা উচিত বলে আমি মনে করি। যদি খেলা আর রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, তাহলে কোনটাকে আপনি প্রাধান্য দেবেন? সেটাই তো ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সে ক্ষেত্রে আমার মনে হয় বোর্ডের যদি সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা থাকে, তাহলে মনে হয় ভালো হবে। কোনো খেলোয়াড় রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার কোনটাকে প্রাধান্য দিতে হবে। এই রাস্তাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত।’
কোনো ক্রিকেটার হঠাৎ রাজনীতিতে জড়ালে সেটা সেই দেশের ক্রিকেটের ওপর প্রভাব ফেলে মনে করেন লিপু। বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘কোনো রাজনৈতিক ক্যারিয়ার আপনি তৈরি করে এসেছেন, সেটা ভিন্ন। হঠাৎ করে আপনার যদি স্থানচ্যুতি হয়, আমার মতে তাহলে দেশই বঞ্চিত হয়। যারা রাজনীতি করেন, তাঁরা দেশের জন্যই করেন। দেশের জনগণের জন্যই করেন। তাঁদেরও (রাজনৈতিক দল) ভাবনার সুযোগ আছে একজন খেলোয়াড় যখন দারুণ খেলছেন, আপনি তাঁকে নেবেন কি না। একই ভাবে একটা খেলোয়াড়কেও বেছে নেওয়া উচিত যে কোনটাকে প্রাধান্য দেবেন।’
বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গেছে। পুরোনো সংসদ ভেঙে দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। লিপু বলেন, ‘যে সংস্কারের ছোঁয়া লেগেছে, আমার বিশ্বাস নিশ্চয়ই এমন কিছু প্রক্রিয়া থাকবে—কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন কি না...।’

পোর্ট অব স্পেন টেস্টে পাকিস্তানের একাদশে চোখ পড়তেই রীতিমতো অবাক সবাই। অবধারিতভাবেই যাঁর থাকার কথা ছিল, সেই মোহাম্মদ আব্বাসের নামই নেই একাদশে! খোঁজ নিয়ে জানা গেল কোনো চোটও নেই এই পেসারের। তাহলে কেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে নেই আব্বাস?
১৯ মিনিট আগে
রোববার অমৃতসর সিনিয়রের হয়ে তারন তারনের বিপক্ষে মাত্র ৯১ বলে ২৩৩ রান করেন অভিষেক। ২৫ বছর বয়সী ওপেনারের ইনিংসটি সাজানো ছিল ১৫টি চার ও ২৫ ছক্কায়। স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য; ২৫৬.০৪। সেই ম্যাচে অভিষেকের একটি ছক্কার ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাটিতে বরাবরই বাড়তি সুবিধা পেয়ে থাকেন পেসাররা। অজিদের আছে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, জশ বোল্যান্ডদের মতো দুর্দান্ত সব পেসার। তাঁদের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটারদের যে কঠিন পরীক্ষাই দিতে হবে, সেই বাস্তবতা বুঝতে পারছেন সুমন। তবে বাংলাদেশ যে এবার আর শুধু খেলার জন্যই খেলবে না
১ ঘণ্টা আগে
রঞ্জি ট্রফির টানা দুই মৌসুম দুর্দান্ত পারফর্ম করেছেন আকিব নবি। এরপরও যেন কোনোভাবেই ভারতীয় দলে জায়গা পাচ্ছিলেন। অবশেষে অপেক্ষা ফুরাল এই পেসারের। চোটের কারণে ছিটকে যাওয়া যশপ্রীতি বুমরার বদলি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সিরিজের দলে ডাক পেলেন আকিব।
২ ঘণ্টা আগে