
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এ সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। তবে সাম্প্রতিক ব্যাট হাতে ছন্দে নেই এ উইকেটরক্ষক-ব্যাটার। ব্যাটে রান না থাকলেও তাঁর কাঁধেই নেতৃত্বের আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকলেও লিটনের নেতৃত্বগুণ ও কৌশলী মস্তিষ্কের মুগ্ধ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দিনও। তাঁর আশা, দ্রুত রানেও ফিরবেন লিটন।
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রধান কোচের ভূমিকায় কাজ করার সময় থেকেই লিটন–সালাহ উদ্দীন জুটির পারস্পরিক বোঝাপড়াটা বেশ দারুণ। তবে জাতীয় দলের কোচ হয়েও সালাহ উদ্দিন মনে করেন, এই দায়িত্ব ব্যক্তিগত নয়—এটা জাতীয় স্বার্থের। আজ মিরপুরে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের অনুশীলনের ফাঁকে সালাহ উদ্দীন সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা সালাহ উদ্দীন-লিটনের দল না। এটা বাংলাদেশ জাতীয় দল। জাতীয় দলের অধিনায়ক মানে পুরো দেশের প্রতিনিধি। অনেক সময় দেখা যায়, কেউ অধিনায়ক হলে তাকে ব্যক্তিগতভাবে অপছন্দ করা হয়। কিন্তু সত্যি কথা হলো, বাংলাদেশের অধিনায়ক হওয়া খুব কঠিন। আর তাকে সমর্থন দেওয়া সবার দায়িত্ব।’
লিটনের অধিনায়কত্ব নিয়ে তার ব্যাখ্যা, ‘লিটনের যেসব গুণ থাকা দরকার দলকে—অনুপ্রাণিত করা, কৌশলী হওয়া, নেতৃত্ব দেওয়া, সবই তার আছে। সে প্রতিনিয়ত চেষ্টা করছে। কোচ ও অধিনায়ক দল চালাবে, বাইরে থেকে কেউ নয়। তাকে স্বাধীনতা দিলে সে ভালো করবে। নেতৃত্ব সহজাত ব্যাপার। কাউকে তৈরি করে নেতা বানানো যায় না। জাতীয় দলের অধিনায়ক হওয়া কোনো সাধারণ দায়িত্ব নয়, এটা সবাইকে বুঝতে হবে।’
লিটনের কৌশলগত দিকগুলো নিয়েও প্রশংসা করেন সালাহ উদ্দীন, ‘লিটন খুব কৌশলী। প্রতিপক্ষের ব্যাটিং বিশ্লেষণ করে চমৎকার ফিল্ড সাজাতে পারে। টি-টোয়েন্টিতে কীভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করতে হয়, তা ভালোই জানে। উইকেট বোঝা, বোলার ব্যবহার, দলের মনোভাব গঠন সব দিকেই সে শক্তিশালী। শুধু দুর্বলতা বলতে গেলে, আপাতত কিছুদিন রান পাচ্ছে না। তবে আশা করছি, খুব দ্রুতই ফর্মে ফিরবে।’
নেতৃত্ব নিয়ে অনেকেই ভুলভাবে লিটনকে বিচার করেন বলে মনে করেন সালাহ উদ্দীন। সহকারী কোচ বললেন, ‘লিটনকে আমরা অন্যভাবে দেখি। সে কম কথা বলে, কিন্তু কাজের মধ্যে অনেক কিছু বলে দেয়। যারা কাছ থেকে দেখে, তারা জানে সে কেমন। যেমন সাকিবকেও নিয়ে অনেক ভুল ধারণা ছিল। অথচ একজন সত্যিকারের নেতা হিসেবে সাকিব তার চেয়েও বেশি করেছে। লিটনও সে পথেই হাঁটছে।’

এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদকের অপেক্ষা দীর্ঘ। ১৯৮৬ সালে বক্সিংয়ে মোশাররফ হোসেন ব্রোঞ্জ জিতে শুরু করেছিলেন বাংলাদেশের পদকযাত্রা। এরপর কাবাডি ও ক্রিকেটে এসেছে আরও পদক। তবে ব্যক্তিগত ইভেন্টে সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র পদক। আর ২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট দল সোনা জিতে
৫ ঘণ্টা আগে
ইমরানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেটিও উল্লেখ করেছেন আশরাফুল। তিনি বলেন, ‘সে পাকিস্তানে ভালো কিছু করতে চেয়েছিল। তার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, তা অমানবিক। সারা বিশ্বে যে প্রতিবাদ হচ্ছে, তা দেখুন। সবাই বলছে, এটি সঠিক কাজ নয়। আমি মনে করি, অন্তত তার জন্য কিছুটা স্বস
৬ ঘণ্টা আগে
দুই ম্যাচ শেষে পয়েন্টশূন্য বাংলাদেশ। তাতে বিদায়ের দ্বারপ্রান্তেও চলে গেছে। এর আগে প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছেে হেরেছে ২–০ গোলে।রোববার ভারতের বিপক্ষে শেষ ম্যাচে নামবে বাংলাদেশ। তবে আজ উজবেকিস্তানের বিপক্ষে ভারত ড্র করলে শেষ হয়ে যাবে বাংলাদেশের মূল পর্বে খেলার আশা।
৭ ঘণ্টা আগে
আর্থিক ক্ষয়ক্ষতির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চাচ্ছেন না। ক্রিকেটারদের ‘ক্ষতিপূরণে’ এবার ম্যাচ ফি বাড়ানো হচ্ছে বলে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তামিম।
৮ ঘণ্টা আগে