
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্কটা আগের মতো নেই। মোস্তাফিজ রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়াকে কেন্দ্র করে তিক্ততা তৈরি হয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। তাতে করে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সিরিজ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।
আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী, আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করার কথা রয়েছে ভারতের। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের। কিন্তু বর্তমান সম্পর্কে সে সিরিজ নিয়ে আশার আলো নেই বললেই চলে। বিসিবি অবশ্য বসে নেই। নতুন সরকারের অধীনে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দিয়েছে সংস্থাটি।
সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এরই মধ্যে বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি। আসন্ন দ্বিপক্ষীয় সিরিজ এবং আগামী বছর নিজেদের মাঠে অনুষ্ঠেয় এশিয়া কাপকে সামনে রেখে সংস্থাটির চাওয়া—তিক্ততা ভুলে বাংলাদেশ সফর করুক ভারতীয় দল। তবে এখনো চিঠির উত্তর দেয়নি বিসিসিআই। তাই দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ভারতীয় দল বাংলাদেশ সফর করবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিসও বিষয়টি নিয়ে কোনো তথ্য দিতে পারলেন না।
আজ সংবাদমাধ্যমকে নাফিস বলেন, ‘দ্বিপাক্ষিক সিরিজগুলো তো এফটিপির অংশ। গত বছর যে সিরিজ হওয়ার কথা ছিল, সে সিরিজটা এই বছর আনা হয়েছে। যত সময় যাবে, যেকোনো বোর্ডের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগ প্রতিনিয়ত হয়। যেটা আমি ব্যক্তিগতভাবে পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছে (বিসিসিআইকে)। কিন্তু এটা যেহেতু সিইও অফিস বা সভাপতি অফিসের ইস্যু, এ বিষয়ে আসলে আমার কাছে তেমন কোনো তথ্য নেই।’
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে কয় দিন পর বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড। সে সিরিজের প্রস্তুতি প্রসঙ্গে নাফিস বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমরা যেহেতু বেশ একটা বড় সময় পেয়েছি, প্রস্তুতিটা খুব সমৃদ্ধ হচ্ছে। এখন পর্যন্ত খেলোয়াড়রা অনেক কষ্ট করছে এবং ভালো প্রস্তুতি হচ্ছে। আশা করি এটা নিউজিল্যান্ড সিরিজ আগ পর্যন্ত ওভাবে চলতে থাকবে। একটু গরম আছে কিন্তু খেলোয়াড় দ্রুত মানিয়ে নিচ্ছে। আমাদের এই পুরো প্রস্তুতির বিষয়টা আপাতত কেবল ফিটনেস এবং ফিল্ডিং নিয়ে ছিল। এখন স্কিল, ফিটনেস, ফিল্ডিং সবই হচ্ছে। আমরা সাধারণত সিরিজের আগে খুব বেশি সময় পায় না। এবার সময়টা পেয়েছি এবং কোচিং স্টাফ সেই সময়টা খুব দারুণভাবে কাজে লাগাচ্ছে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ৭ জুন। আজ চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। নির্বাচন থেকে নাম সরিয়ে নিয়েছেন তিন প্রার্থী। এতে আরও প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন হতে যাচ্ছে বিসিবির।
৪০ মিনিট আগে
ফুটবল স্মারক সংগ্রহের বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই পর্তুগিজ তারকার জুভেন্টাসে খেলার সময়ের ‘পানিনি কাবুম গ্রিন ১-অব-১’ কার্ডটি বিক্রি হয়েছে ১৩ লাখ ৫০ হাজার ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ৫৩ লাখ টাকা। ফ্যানাটিকস কর্তৃপক্ষের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ইএসপি
২ ঘণ্টা আগে
সাত বছর পর জাতীয় দলে ফিরে যেন আগুন ঝরালেন নাবিল মাস্টার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিখলেন নতুন ইতিহাস—মাত্র ২.৪ ওভারে ২ রান দিয়ে ৬ উইকেট, যা পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড হিসেবে জায়গা করে নিয়েছে।
৩ ঘণ্টা আগে
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) আরও একটি মৌসুম শেষ হলো। বরাবরের মতো এবারও ইংল্যান্ড ছেড়েছেন বেশ কিছু কোচ এবং খেলোয়াড়। এঁদের মধ্যে মোহামেদ সালাহ এবং পেপ গার্দিওলা অন্যতম। তবে দুজনের বিদায়টা দুই রকম হয়ে থাকল।
৪ ঘণ্টা আগে