২০২৩ বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার শুরুটা ছিল সম্পূর্ণ বিপরীত। ভারত টানা ১০ ম্যাচ জিতে হোঁচট খেয়েছে ফাইনালে গিয়ে। অন্যদিকে ২ ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা অস্ট্রেলিয়া টানা ৯ ম্যাচ জিতে হয়েছে চ্যাম্পিয়ন।
পুরো টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়ে খেলা ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংখ্যাই বেশি আইসিসির ২০২৩ বিশ্বকাপ দলে। ভারতের ৬ ক্রিকেটার, অস্ট্রেলিয়ার ২ ক্রিকেটার আছেন আইসিসির ঘোষিত দলে। ৭৬৫ রান করা এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক ও টুর্নামেন্টসেরা বিরাট কোহলি আছেন এই দলে। এক বিশ্বকাপে সর্বোচ্চ রান, ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি-শচীন টেন্ডুলকারের এই দুটি রেকর্ড ভেঙেছেন কোহলি। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আইসিসির দলেরও অধিনায়ক। কোহলির পর টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯৭ রান করেছেন রোহিত।
কোহলি, রোহিতের পাশাপাশি আছেন লোকেশ রাহুল, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি। রাহুল ব্যাটিংয়ে করেছেন ৪৫২ রান ও উইকেটরক্ষক হিসেবে ১৭টি ডিসমিসাল করেছেন। শামি এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩ বার। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৭ রানে ৭ উইকেট নিয়ে বিশ্বকাপে ভারতের সেরা বোলিং করেছেন। বিশ্বকাপ ইতিহাসে ভারতের হয়ে সর্বোচ্চ ৫৫ উইকেট নিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছেন বুমরা।
আর ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে দুর্দান্ত খেলেছেন জাদেজা। অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার হলেন অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল। শামির পর টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ উইকেট নিয়েছেন জাম্পা। ম্যাক্সওয়েল ভাঙা পা নিয়ে আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন। ৪০ বলে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। ফাইনালে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার উইকেটও তুলে নিয়েছেন ম্যাক্সওয়েল।
আইসিসির ২০২৩ বিশ্বকাপ একাদশে একজন করে ক্রিকেটার আছেন দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দারুণ খেলেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি, সর্বোচ্চ ২০ ডিসমিসাল করেছেন তিনি। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ২ সেঞ্চুরির দুটিই করেছেন ভারতের বিপক্ষে। শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্ক নিয়েছেন ২১ উইকেট। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন জেরাল্ড কোয়েটজি।
আইসিসির ২০২৩ বিশ্বকাপ দল:
রোহিত শর্মা (অধিনায়ক) (ভারত): ৫৯৭ রান; ১ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫৪.২৭
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক) (দক্ষিণ আফ্রিকা): ৫৯৪ রান; ৪ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫৯.৪০; ২০ ডিসমিসাল; ১৯ ক্যাচ; ১ স্টাম্পিং
বিরাট কোহলি (ভারত): ৭৬৫ রান; ৩ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৯৫.৬২
ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড): ৫৫২ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৬৯
লোকেশ রাহুল (ভারত): ৪৫২ রান; ১ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৭৫.৩৩; ১৭ ডিসমিসাল; ১৬ ক্যাচ; ১ স্টাম্পিং
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া): ৪০০ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৬৬.৬৭; ৬ উইকেট; ইকোনমি: ৪.৮১;
রবীন্দ্র জাদেজা (ভারত): ১২০ রান; ব্যাটিং গড়: ৪০; ১৬ উইকেট; ইকোনমি: ৪.২৫; ইনিংসে ৫ উইকেট: ১ টি
জসপ্রীত বুমরা (ভারত): ২০ উইকেট; ইকোনমি: ৪.০৬
দিলশান মাদুশঙ্ক (শ্রীলঙ্কা): ২১ উইকেট; ইকোনমি: ৪.০৬; ইনিংসে ৫ উইকেট: ১ টি
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া): ২৩ উইকেট; ইকোনমি: ৫.৩৬
মোহাম্মদ শামি (ভারত): ২৪ উইকেট; ইকোনমি: ৫.২৬; ইনিংসে ৫ উইকেট:৩টি
দ্বাদশ ক্রিকেটার; জেরাল্ড কোয়েটজি (দক্ষিণ আফ্রিকা) : ২০ উইকেট; ইকোনমি: ৬.২৩;

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
৩৬ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে