
কদিন আগেও এ নিয়ে শঙ্কা ছিল। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগমুহূর্তে ঠিকই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করে চমক দেখাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যা সম্পন্ন করতে তাদের সময় লেগেছে রেকর্ড ১১৭ দিন।
গাদ্দাফি স্টেডিয়ামকে নতুন রূপ দিতে ফ্লাডলাইট, ইলেক্ট্রনিক স্কোরবোর্ড, এলইডি টাওয়ার যুক্ত করা হয়েছে। এছাড়াও বাড়ানো হয়েছে আসনসংখ্যা, আধুনিকরণ করা হয়েছে হসপিটালিটি বক্স।
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালসহ পাঁচটি ম্যাচ হওয়ার কথা রয়েছে গাদ্দাফি স্টেডিয়ামে। তবে ভারত উঠলে ফাইনাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে। আগামী শুক্রবার জমকালো আয়োজনে গাদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধন করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যেখানে সঙ্গীত উপস্থাপন করবেন পাকিস্তানের প্রখ্যাত গায়ক আলী জাফর, আইমা বেগ ও আরিফ লোহার।
নতুন গাদ্দাফি স্টেডিয়ামের প্রথম পরীক্ষা অবশ্য ৮ ফেব্রুয়ারি। ত্রিদেশীয় সিরিজে সেদিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ‘আমি কৃতজ্ঞ সবার প্রতি, সমালোচনা ও উদ্বেগ সত্ত্বেও যাঁরা দিন-রাত এক করে স্টেডিয়ামটি সময়মতো প্রস্তুত করেছেন। বিশেষ করে সেই এক হাজার শ্রমিকের প্রতি কৃতজ্ঞ, যাঁরা স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন।’
লাহোরসহ করাচি ও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সংস্কারের পেছনে পিসিবির বাজেট ছিল ১২.৮ বিলিয়ন রুপি। যদিও ব্যয় ছাড়িয়ে গেছে ১৮ বিলিয়ন রুপি। তবে পুরো অর্থটাই পিসিবি নিজস্ব কোষাগার থেকে খরচ করেছে। নেয়নি বাইরের কোনো সহায়তা, এমনকি সরকার থেকেও নয়।
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। লাহোরে প্রথম ম্যাচে ২২ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। বাংলাদেশ অবশ্য গ্রুপ পর্বে এই ভেন্যুতে কোনো ম্যাচ খেলবে না। দুবাইয়ে ভারতের বিপক্ষে খেলার পর টাইগারদের শেষ দুটি ম্যাচ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ৩-০ গোলের হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছে পিটার বাটলারের দল। সে ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ফাইনালের মঞ্চে নামতে চায় বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচেও দলটির প্রতিপক্ষ সেই ভারত।
৫ মিনিট আগে
দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা এরই মধ্যে দল ঘোষণা করেছে। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নের চাপটা যে কেমন হতে পারে, তা বলে আর্জেন্টিনার ওপর প্রত্যাশার চাপ অনেক বেশি। মার্কিন মুলুকে হতে যাওয়া বিশ্বকাপের জন্য তাই সবদিক ঠিকঠাক রেখে এগোচ্ছে আলবিসেলেস্তেরা।
১২ মিনিট আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দেখা যাবে না শন টেইটকে। অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা নতুন দায়িত্বের খোঁজে থাকায় সাময়িকভাবে পেস বোলিং কোচের দায়িত্বে দেখা যাবে তালহা জুবায়েরকে। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দুই সদস্যের প্রতিনিধিদল গত পরশু ঢাকা সফর করেছে। এই সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে যেসব তথ্য নেওয়া হয়েছে, সেটার ভিত্তিতে রিপোর্ট দেবে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
৫ ঘণ্টা আগে