টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল নিয়ে অনেক সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। ফলে এবারের বিশ্বকাপে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের নিয়ে খুব একটা আশা ছিল না পূর্বসূরিদের। তার প্রমাণও পাওয়া গিয়েছিল টুর্নামেন্টে দলটির প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায়।
জিম্বাবুয়ের কাছে পাকিস্তান হারার পর সমালোচনাটা আরও বেড়ে যায়। শোয়েব আকতার তো তখন বলেই দিয়েছিলেন, শিগগির দেশের বিমানে উঠেতে যাচ্ছেন বাবর-রিজওয়ানরা। পাকিস্তানের ক্রিকেটাররা বিমানে উঠেছেন, তবে সেটা দেশের পথে নয়, টুর্নামেন্টের ফাইনালের শহর মেলবোর্নের উদ্দেশে।
প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে পাকিস্তান এখন ফাইনালে। শিরোপার লড়াইয়ে ওঠার পর থেকেই প্রশংসায় ভাসছেন দলটির ক্রিকেটাররা। বাবরদের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ফাইনালের লড়াইয়ে নামার আগেই পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছেন ইনজামাম উল হক। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, ফাইনালে পাকিস্তানের জয় কেউ আটকাতে পারবে না।
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পরই নিজের ইউটিউব চ্যানেলে এমন দুঃসাহসিক বিবৃতি দিয়েছেন ইনজামাম। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে পাকিস্তানকে অপ্রতিরোধ্য লাগছে। টুর্নামেন্টে তাদের বোলিং ভালো করেছে। মিডল অর্ডারও ভালো পারফর্ম করা শুরু করেছে। তবে, টপ-অর্ডার ছন্দে ছিল না। এখন সেটাও কাজ করতে শুরু করেছে। এখন সবকিছুই আমাদের পক্ষে আছে। আমি মনে করি, পাকিস্তানকে এখন জয় থেকে কেউ আটকাতে পারবে না।’
দ্বিতীয় সেমিফাইনালে গতকাল ভারতকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। সেমিফাইনালে মাঠে নামার আগে ভারত-পাকিস্তান ফাইনাল চান না বলেছিলেন জস বাটলার। ম্যাচে তার প্রমাণ দিয়েছেন তিনি সতীর্থদের সঙ্গে। এবার ইনজামামের ভবিষদ্ব্যবাণীকে বাটলার আটকাতে পারবেন কি না, তা ফাইনালে জানা যাবে। আগামী ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকটে গ্রাউন্ডে (এমসিজি) পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড।

কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
১৬ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
২ ঘণ্টা আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
৩ ঘণ্টা আগে