
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানও পাল্টা জবাব দিতে শুরু করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে তাই বিরাজ করছে অস্থিরতা। এমন বিপদেই আটকা পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সৌদি আরবে ওমরাহ করতে গিয়েছেন তিনি। আজ ঢাকায় ফেরার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে সমস্ত ফ্লাইট।
মুশফিক তাই জানেন না কখন ঢাকায় ফিরতে পারবেন। এখন জেদ্দার বিমানবন্দরেই আছেন তিনি। এক ফেসবুক পোস্টে মুশফিক লেখেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন আগে উমরাহ হজের জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ্, আমার হজ (উমরাহ) শেষ করেছি এবং আজ দুবাই হয়ে (এমিরেটস এয়ারলাইন্সে) বাংলাদেশে ফেরার কথা ছিল। আমরা আজ সকালে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওয়ানা হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের কারণে সমস্ত ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে। এখন আমি আরও হাজার হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। একমাত্র মহান আল্লাহই জানেন আমরা অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে কখন এবং কীভাবে ঢাকা পৌঁছাতে পারব।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিক বাংলাদেশের হয়ে এখন শুধু টেস্টই খেলে থাকেন। গত নভেম্বরে শততম টেস্টের মাইলফলক স্পর্শ করেন তিনি। সম্প্রতি খেলেছেন বিপিএলও। তবে অদম্য কাপ টি-টোয়েন্টি ও বিসিএল ওয়ানডেতে খেলছেন না এই ক্রিকেটার। তাই অবসর সময়টি কাজে লাগাতে উমরাহ পালনে সৌদি আরবে যান তিনি।
বাংলাদেশের পরবর্তী টেস্ট খেলবে ৮ মে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে। সব ঠিক থাকলে সেই ম্যাচে খেলবেন মুশফিক। তবে আপাতত এই সময়ে দেশে ফেরার আকুতি করছেন তিনি।
শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান।

সিনেমায় যেমনটা দেখা যায়, তেমনভাবেই বিসিবির ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ সরিয়ে ফেলে চোর! চলন্ত কাভার্ড ভ্যানের পিছু নিয়েছিল একটি মোটরসাইকেল। তারপর মোটরসাইকেল থেকেই একজন কাভার্ড ভ্যানের পেছনে উঠে পড়ে। ভেঙে ফেলে কাভার্ড ভ্যানের দরজার তালা। তারপর একে একে নামিয়ে নেয় ক্রিকেটারদের আটটি লাগেজ।
১ মিনিট আগে
এবারও বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন। গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে রিশাদকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হোবার্টের জেনারেল ম্যানেজার সালিয়ান বিমস।
৮ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
২ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
২ ঘণ্টা আগে