
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) আজ ম্যাচই ছিল উত্তেজনায় ভরপুর। রাজশাহীতে ৩২২ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে মধ্যাঞ্চল। অন্যদিকে বগুড়ায় শেষ উইকেটের লড়াইয়ে জয় পেয়েছে পূর্বাঞ্চল।
রাজশাহীতে টস জিতে আগে ব্যাট করতে নেমে তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি, তানজিদ তামিমের ৯২ রানের ইনিংস আর সাব্বির রহমানের ঝোড়ো ৭৩ রানে ভর করে ৩২২ রানের পাহাড় গড়েছিল উত্তরাঞ্চল। মধ্যাঞ্চলের আবু হায়দার রনি ৪টি উইকেট নিলেও আরেক পেসার তাসকিন আহমেদ ১০ ওভারে ৭৯ রান দিয়ে ছিলেন বেশ খরুচে।
জবাবে ব্যাট করতে নেমে মধ্যাঞ্চল শুরুতেই নাঈম শেখ ও সাইফ হাসানকে হারালেও ঝোড়ো ব্যাটিং করেছেন জিসান আলম। উত্তরাঞ্চল বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তিনি। তুলে নিয়েছেন ৭৪ বলে সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৯৩ বলে ১৬ বাউন্ডারি ও ৫ ছক্কায় ১২৭ রানে থামেন জিসান।
মাঝপথে মাহফিজুল ইসলাম রবিনের ৮১ বলে ৫৪ রান জয়ের ভিত গড়ে দেয়। তবে শেষ কাজটুকু সারেন মোসাদ্দেক হোসেন সৈকত। মাত্র ২৬ বলে ৫৪ রানের অপরাজিত এক ক্যামিও খেলে ২ উইকেটের জয় নিশ্চিত করে দলকে ফাইনালে তোলেন তিনি। উত্তরাঞ্চলের হয়ে ১০ ওভারে ৬৫ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ২টি উইকেট নিতে এসএম মেহরব খরচ করেছেন ৪৫ রান।
বগুড়ায় দিনের অন্য ম্যাচে ১৮১ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে ১৪০ রানে ৯ উইকেট হারিয়ে হারের কিনারায় ছিল পূর্বাঞ্চল। কিন্তু দশম উইকেটে দৃশ্যপটে হাজির হন দুই বোলার হাসান মাহমুদ ও মুশফিক হাসান। মূলত ব্যাটারদের ব্যর্থতার দিনে দায়িত্ব তুলে নেন হাসান। তার ৪৫ বলে অপরাজিত ৩৫ রানের লড়াকু ইনিংসে ভর করে ১ উইকেটের অবিশ্বাস্য জয় পায় পূর্বাঞ্চল। মুশফিক হাসান ৩৫ বল খেলে ৪ রানে অপরাজিত থেকে তাকে যোগ্য সঙ্গ দেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণাঞ্চল ১৮০ রানেই গুটিয়ে যায়। আনিসুল ইসলামের ৫০ আর রবিউল হকের ৩১ রান ছাড়া কেউই থিতু হতে পারেননি। অল্প পুঁজি নিয়েও দক্ষিণাঞ্চলের বোলাররা লড়াই জমিয়ে তুললেও শেষ রক্ষা হয়নি হাসান মাহমুদের বীরত্বে।

ভিনিসিয়ুসের মাঠের আচরণ নিয়ে সমালোচনা করেন কানিজারেস। লা লিগার উদ্বোধনী ম্যাচে এস্পানিওলের বিপক্ষে রিয়ালের ২-১ গোলের জয়ের ম্যাচে বেশ কয়েকবার পেনাল্টি বক্সের ভেতরে পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করেছিলেন এই উইঙ্গার। তবে তাঁর আবেদনে সাড়া দেননি রেফারি।
৪১ মিনিট আগে
আতলেতিকো অবস্থান শুরু থেকেই পরিষ্কার—আলভারেসকে আর্সেনালের কাছে বিক্রি করতে তারা রাজি। কিন্তু কোনোভাবেই রিয়াল মাদ্রিদ বা বার্সার কাছে নয়। গত সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের পর সমর্থকেরা দুয়ো দেওয়ায় পরিস্থিতি কঠিন হয়ে উঠলেও আলভারেসকে নিয়ে নিজেদের অবস্থান থেকে একচুল সরে আসেনি মাদ্রিদের ক্লাবটি।
১ ঘণ্টা আগে
দিনের শেষ দিকে আলো নিয়ে আম্পায়ারদের সঙ্গে কথা বলেন জয়সুরিয়া ও কামিল মিশারা। তাঁদের দাবি ছিল, পর্যাপ্ত আলো না থাকায় খেলা চালিয়ে যাওয়া সম্ভব না। তবে লঙ্কান ব্যাটারদের দাবি না মেনে খেলা চালিয়ে নেন আম্পায়াররা।
২ ঘণ্টা আগে
মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় বেশি আলোচনা চলছে ইংল্যান্ড ক্রিকেট দলকে নিয়ে। নাইটক্লাব কাণ্ডের জেরে বাদ পড়েছেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স। মাইকেল ভনের মতে এ ধরনের ঘটনা ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য অনেক বড় একটা শিক্ষা।
২ ঘণ্টা আগে