বলছেন রমিজ রাজা

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন সমীকরণে পড়ে গেছে পাকিস্তান। জয়ের পাশাপাশি নির্দিষ্ট ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে সালমান আলী আগার দলকে। জনপ্রিয় ধারাভাষ্যকার এবং সাবেক ক্রিকেটার রমিজ রাজার মতে–কোনো সমীকরণ মিলিয়ে নয়, বরং পবিত্র রমজানের রহমতে শেষ চারে পা রাখবে পাকিস্তান।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় রমিজ লিখেছেন, ‘পাকিস্তান যেভাবে কোয়ালিফাই করতে পারে; অন্তত ৬৪ রানের ব্যবধান নয় কিংবা ১৩ ওভারে লক্ষ্য তাড়া করেও নয়। শুধু হতে পারে (সেমিফাইনাল) রমজানের রহমতে।’
সুপার এইটের গ্রুপ টুতে আজ সন্ধ্যায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। শুধু জিতলেই হবে না তাদের। ৩ ম্যাচ শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ পয়েন্ট। ২ ম্যাচে পাকিস্তানের নামের পাশে শোভা পাচ্ছে ১ পয়েন্ট। শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট হবে তাদের। সে ক্ষেত্রে সামনে চলে আসবে রানরেটের হিসেব। নেট রানরেটে এগিয়ে থাকা দলই ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে শেষ চারে জায়গা করে নেবে।
রানরেটে নিউজিল্যান্ডের চেয়ে বেশ পিছিয়ে পাকিস্তান। + ১.৩৯০ রানরেট নিয়ে স্বস্তিতেই আছে কিউইরা। সেখানে–০.৪৬১ রানরেট চিন্তার কারণ পাকিস্তানের। তাই শ্রীলঙ্কার বিপক্ষে শুধু জিতলেই হচ্ছে না তাদের। সমীকরণ বলছে, সেমিফাইনালে যেতে আগে ব্যাট করলে অন্তত ৬৪ রানে জিততে হবে পাকিস্তানকে। এ ছাড়া রান তাড়া করলে জিততে হবে ১৩.১ ওভারের মধ্যে। পাকিস্তান এই দুটি সমীকরণের যেকোনো একটি মিলিয়ে জিততে না পারলে সেমিফাইনালে পা রাখবে নিউজিল্যান্ড। পাকিস্তান যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে রানরেটের হিসেব ছাড়াই পয়েন্টে এগিয়ে থেকে সেমিফাইনালে পৌঁছে যাবে নিউজিল্যান্ড।

ইউএস ওপেনে বড় অঘটনের শিকার হলেন নোভাক জোকোভিচ। শারীরিক অসুস্থতা, বমি ও তীব্র ব্যথার সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই সার্বিয়ান তারকা।
১ ঘণ্টা আগে
এক বছরেরও বেশি সময় পর বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্ট দিয়ে প্রত্যাবর্তন হয় হ্যাজলউডের। প্রত্যাবর্তনের ম্যাচেই নেন সাত উইকেট। এরপর ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টেও বল হাতে ছিলেন ছন্দে, যদিও দ্রুত শেষ হওয়া দুই দিনের ম্যাচে এক উইকেটের বেশি নিতে পারেননি।
১ ঘণ্টা আগে
সম্প্রতি উত্তর আমেরিকায় শেষ হওয়া বিশ্বকালে ফিফার কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক হয়। এর মধ্যে ম্যাচে তথাকথিত হাইড্রেশন বিরতি, ফাইনালের দীর্ঘ হাফটাইম এবং মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্লাতিনি।
২ ঘণ্টা আগে
লর্ডস টেস্টের মাঝপথে পাকিস্তান দল ম্যাচ বয়কট করতে পারে—এমন গুঞ্জন তৈরি হয়েছিল ইমরান খানের দুই ছেলের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। তবে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানালেন, এমন কিছু জানতেন না তিনি।
২ ঘণ্টা আগে