
তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, আজিজুল হাকিম তামিম—তিন তামিমেরই উপস্থিতি ছিল আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তামিম ইকবাল খেলোয়াড় হিসেবে না থাকলেও পৃষ্ঠপোষক হিসেবে থেকেছেন। তাঁর দলকে আজ হেসেখেলে হারিয়েছে অগ্রণী ব্যাংক।
মিরপুরে আজ সকালে শাইনপুকুর ক্রিকেট ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচে সব মিলিয়ে ৫০ ওভারও খেলা হয়নি। ৩৫.২ ওভারের ম্যাচে রান হয়েছে ১৪৪, পড়েছে ১০ উইকেট। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে শাইনপুকুর ২৫.৫ ওভারে ৬৯ রানে গুটিয়ে গেছে। ৭০ রানের লক্ষ্য তাড়া করতে রূপগঞ্জের লেগেছে ৫৭ বল। দুই ওপেনার তানজিদ তামিম, সাইফ হাসান মিলে রূপগঞ্জকে ২৪৩ বল হাতে রেখে ১০ উইকেটের আয়েশি জয় এনে দিয়েছেন। তানজিদ তামিম ২০ বলে ৪ চার ও ১ ছক্কায় করেন ৩৫ রান। আর সাইফ ৩৭ বলে ৩৯ রান করেছেন। ৭ ওভারে ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানভীর ইসলাম। এক ওভার মেডেন দিয়েছেন তিনি।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ গুলশান ক্রিকেট ক্লাব খেলেছে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। এই গুলশানেরই পৃষ্ঠপোষক তামিম। অগ্রণী ব্যাংকের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গুলশানের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। প্রথমে ব্যাটিং নিয়ে ৪৯ ওভারে ২২২ রানে গুটিয়ে গেছে গুলশান। ইনিংস সর্বোচ্চ ৬০ রান করেন লিটন দাস। ৬২ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ১ ছক্কা।
২২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ রানেই ২ উইকেট হারায় অগ্রণী ব্যাংক। ইনিংসের প্রথম বলে আউট হয়েছেন সাদমান ইসলাম। এরপর তৃতীয় ওভারের প্রথম বলে ইমরুল কায়েস ধরেছেন ড্রেসিংরুমের পথ। শুরুতেই চাপে পড়া অগ্রণীর হাল ধরলেন ইমরানুজ্জামান ও অমিত হাসান। তৃতীয় উইকেটে ১৩৪ রানের জুটি গড়েন ইমরানুজ্জামান ও অমিত। ৩৩তম ওভারের চতুর্থ বলে ইমরানুজ্জামান রান আউটের শিকার হলে ভেঙে যায় জুটি।অগ্রণীর ওপেনার ইমরানুজ্জামান ৯৮ বলে ৫ চার ও ২ ছক্কায় করেছেন ৭৫ রান। এরপর অমিতও দ্রুত আউট হয়ে গেছেন। ৯৪ বলে ৫ চারে তিনি করেছেন ৬৩ রান।
দুই সেট ব্যাটারের দ্রুত বিদায়ে অগ্রণী ব্যাংকের স্কোর হয়ে যায় ৩৬ ওভারে ৪ উইকেটে ১৫৩ রান। পঞ্চম উইকেটে এরপর ৭৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মার্শাল আইয়ুব ও তাইবুর রহমান। এক ওভার হাতে রেখে অগ্রণীর ৬ উইকেটের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইমরানুজ্জামান।
দিনের অপর ম্যাচে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ১৭৫ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গাজী ৫০ ওভারে ৭ উইকেটে করেছে ২৯৮ রান। জবাবে ৩৪.২ ওভারে ধানমন্ডি ১২৩ রানে গুটিয়ে যায়। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিশাল জয়ে ম্যাচসেরা হয়েছেন আবদুল গাফফার সাকলাইন।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে