
টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। ‘এ’ গ্রুপের ম্যাচটিতে তাদের ৬১ রানে উড়িয়ে দিয়েছে ভারত। পাকিস্তান এভাবে আত্মসমর্পন করায় রীতিমতো হতাশ হয়েছেন ভক্তরা। এই ম্যাচের চিত্র দেখে হরভজন সিং মনে করছেন, ভারত-পাকিস্তানের মধ্যে এখন পার্থক্যটা আকাশ-পাতাল হয়ে দাঁড়িয়েছে।
একটা সময় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ছিল টানটান উত্তেজনা এবং জমাট লড়াই। কিন্তু পাকিস্তানের ব্যর্থতায় লম্বা সময় ধরে আগের সৌন্দর্য হারিয়েছে দর্শকপ্রিয় ম্যাচটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের আটবারের দেখায় সাতটিতেই হেরেছিল পাকিস্তান। নবম দেখাতেও হারের তিক্ত অভিজ্ঞতা হলো তাদের।
সবশেষ ম্যাচে দারুণ একটা লড়াই দেখার অপেক্ষায় ছিল ভক্তরা। শক্তিশালী স্পিন আক্রমণের কারণে অনেকে তো পাকিস্তানকে এগিয়েই রেখেছিলেন। কিন্তু দলীয় পারফরম্যান্সে তার ছিটেফুটাও দেখাতে পারেনি দলটি। ভারতের সাবেক তারকা স্পিনার হরভজনের মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে সালমান আলী আগার দল শুধু অংশগ্রহণ করতেই এসেছে।
নিজের ইউটিউব চ্যানেলে হরভজন বলেন, ‘আমি খুব মজা পেয়েছি। অনেকে বলেছে–পাকিস্তান এবার লড়াই করবে, তাদের দল এখন আগের চেয়ে ভালো। পাকিস্তান কন্ডিশন সম্পর্কেও ভালো জানে, এমন অনেক কথাই হয়েছে। বাস্তবতা হলো, এই দুই দলের মধ্যে পার্থক্যটা এখন আকাশ-পাতাল। ভারতকে ১৭৫ রানে আটকে দেওয়া পর পাকিস্তান ভেবেছিল তারা ম্যাচে আছে। কিন্তু ১৭৫ রান এই উইকেটে অনেক। অনেকে বলেছে এটা হবে, ওটা হবে। শেষ পর্যন্ত তা-ই হলো যা সব সময় হয়ে আসছে।’
পাকিস্তানের ক্রিকেটারদের মাঝে প্রতিদ্বন্দ্বীতার অভাব দেখছেন হরভজন, ‘আমি বলব পাকিস্তান আরও একবার ভারতের বিপক্ষে কেবলমাত্র অংশ নিতেই এসেছে; তারা জিততে আসেনি। ম্যাচ জেতার মতো দল তাদের নেই। একটা সময় তারা লড়াই করত, কিন্তু এখন তাদের এমন কোনো ক্রিকেটার নেই যারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এমনকি তাদের কিংবদন্তিরাও বলছে যে, পরিকল্পনা অনেক ভুল আছে। যে ক্রিকেটারের পাঁচ নম্বরে ব্যাটিং করার কথা, তাকে ওপেন করানো হচ্ছে।’

মাঠের খেলায় আরও একবার ভারতের কাছে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিবেশীদের কাছে ৬১ রানে হেরেছে তারা। এমন হারের পর দলটির কঠোর সমালোচনা করলেন ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। পাকিস্তান ভারতের চতুর্থ সারির দলের কাছেও হারবে বলেই বিশ্বাস তাঁর।
১১ মিনিট আগে
পরিবার থাকে অস্ট্রেলিয়ায়। আমিনুল ইসলাম বুলবুলকে এখন অবশ্য দেশেই বেশি সময় দিতে হয়। বিসিবি সভাপতি বলে কথা। জরুরি কাজে আজ হুট করে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। বলে গেছেন বোর্ডের অন্যান্য পরিচালকদের। এমনকি সম্ভব হলে দেশের বাইরে থেকেও কাজ করতে ইচ্ছুক তিনি। তবু দিনশেষে নেতিবাচক খবরের শিরোনাম হতে
১ ঘণ্টা আগে
শক্তি-সামর্থ্যে ইতালির চাইতে যোজন যোজন এগিয়ে ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই দুই দলের ম্যাচের আগে এগিয়ে রাখা হয়েছিল ইংলিশদের। ম্যাচের ফলাফলও এসেছে তাদের পক্ষেই; ২৪ রানে জিতেছে হ্যারি ব্রুকের দল। তবে অনায়াসে জিততে পারেনি তারা। ইংল্যান্ডকে কাঁপিয়ে তবেই হেরেছে ইতালি।
১ ঘণ্টা আগে
সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কি ফিরবেন না, এই আলোচনা গত ১৬ মাস ধরে। মাঝেমধ্যে তাঁর ফেরার গুঞ্জন ওঠে। আবার মুহূর্তেই সেটা মিলিয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারাও বেশির ভাগ সময় সাকিবের ফেরার ব্যাপার ছেড়ে দেন নির্বাচক প্যানেলের হাতে। বিসিবির হেড অব প্রোগ্রাম
২ ঘণ্টা আগে