
পরিবার থাকে অস্ট্রেলিয়ায়। আমিনুল ইসলাম বুলবুলকে এখন অবশ্য দেশেই বেশি সময় দিতে হয়। বিসিবি সভাপতি বলে কথা। জরুরি কাজে আজ হুট করে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। বলে গেছেন বোর্ডের অন্যান্য পরিচালকদের। এমনকি সম্ভব হলে দেশের বাইরে থেকেও কাজ করতে ইচ্ছুক তিনি। তবু দিনশেষে নেতিবাচক খবরের শিরোনাম হতে হলো তাঁকে।
পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে আজকের পত্রিকাকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বিসিবি সভাপতিকে তো প্রতিদিন অফিসে আসতে হয় না। কারও কাছে ছুটিও নিতে হয় না। সেখানে গত দুই মাস টানা প্রতিদিন অফিস করেছি।’
সুযোগ হলে থাইল্যান্ডে কিছুক্ষণ সময়ও কাটাতে পারেন বুলবুল, ‘আর আমি আমার পরিবারের কাছে যেতেই পারি। (পরিচালকদের) সবার কাছে বলে এসেছি। এই মুহূর্তে থাইল্যান্ডে আছি (ট্রানজিটে)। যদি সুযোগ হয় থাইল্যান্ডে বাংলাদেশের মেয়েদের দলের (‘এ’দল) সঙ্গে দেখাও করে যেতে পারি।’
থাইল্যান্ডে রাইজিং স্টারস এশিয়া কাপ খেলছে মেয়েরা। গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে নিশ্চিত করেছে সেমিফাইনালও।

বিশ্বকাপের পর নতুন পথচলায় একের পর এক খেলোয়াড়কে পরখ করছেন লিওনেল স্কালোনি। বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর এবার বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আগামী ৪ অক্টোবর ভোর ৬টায় এস্তাদিও মনুমেন্তালে তিনবারের চ্যাম্পিয়নদের আতিথেয়তা নেবে আফ্রিকার প্রতিনিধিরা।
২৩ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া সংকট দ্রুত মেটাতে উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর সিআরসেভেনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী সপ্তাহে তারকা ফুটবলারের সঙ্গে বৈঠকে বসতে চান ফেডারেশনের কর্মকর্তারা।
২ ঘণ্টা আগে
আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি পেতে হবে ম্যানচেস্টার সিটিকে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। একই সঙ্গে ক্লাবটির বিরুদ্ধে চলমান প্রক্রিয়াকে স্বাধীনভাবে শেষ করার ওপরও জোর দিয়েছে তারা।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতা। তাঁকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের সঙ্গে কাজ করবেন মাকেতা।
৩ ঘণ্টা আগে