
মাঠের খেলায় আরও একবার ভারতের কাছে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিবেশীদের কাছে ৬১ রানে হেরেছে তারা। এমন হারের পর দলটির কঠোর সমালোচনা করলেন ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। পাকিস্তান ভারতের চতুর্থ সারির দলের কাছেও হারবে বলেই বিশ্বাস তাঁর।
কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৭৫ রান তোলে ভারত। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ২ ওভার আগেই ১১৪ রানে থামে পাকিস্তান। শ্রীকান্তের মতে, ব্যাটিং কিংবা বোলিং–কোনো বিভাগেই আর আগের মতো প্রতিদ্বন্দ্বীতা করতে পারে না পাকিস্তান।
নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন, ‘ভারতের চতুর্থ সারির একাদশও তাদেরকে (পাকিস্তান) হারিয়ে দেবে। এখন ভারতের বলা উচিত হবে–আমাদের মূল দলের দরকার নেই, ‘সি’ দল তোমাদের বিপক্ষে খেলবে। তোমরা আমাদের ডাকো, আমরা তোমাদের হারিয়ে দিয়ে যাব।’ ভারতের ‘সি’ দল তাদের হারিয়ে দেবে।’
পাকিস্তানের ক্রিকেটের অধঃপতনের কারণে আর ভারত-পাকিস্তান লড়াই আগের মতো প্রতিদ্বন্দ্বীপূর্ণ হচ্ছে না বলে মনে করেন শ্রীকান্ত, ‘শাহিন আফ্রিদিকে নিয়ে যে ভীতিকর হাইপ ছিল, সেটা শেষ হয়ে গেছে। এমন পাকিস্তানকে আগে কখনো দেখেছেন? ওয়াকার ইউনিস, ইমরান খান, ওয়াসিম আকরাম, এরপর আরও কতজন-আকিব জাভেদসহ কত বোলার ছিল? অথচ এখন একজন পেসার খুঁজে পেতে তারা হিমশিম খাচ্ছে। তাদের দেশে ক্রিকেটের কি এতটাই অধঃপতন হয়েছে?’
পাকিস্তানের ব্যাটিং লাইনের সমালোচনা করে শ্রীকান্ত বলেন, ‘পাকিস্তান দলে এখন আর আগের মতো ভালো ব্যাটার নেই। বাবর আজম যদি আপনার মূল ব্যাটার হয় তাহলে আপনাকে টি-টোয়েন্টি ছেড়ে দেওয়া উচিত। এই সংস্করণ খেলার দরকার নেই। এটা আমার দেখা পাকিস্তানের সবচেয়ে বাজে ব্যাটিং লাইন-আপের একটি। সাঈদ আনোয়ার, ইনজামাম-উল-হকদের দেখেছি। তার আগে রামিজ রাজাদের ব্যাটিং দেখেছি; কী দুর্দান্ত ব্যাটিং দলই না ছিল সেটি!’

বিসিবির প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। এরপর লম্বা সময় আর থাকতে চাচ্ছেন না তিনি। বিসিবিও যদি চুক্তি বাড়াতে চায়, তাহলে বড়জোর এ বছরের ডিসেম্বর পর্যন্তই থাকতে চান। এমনটাই জানিয়েছেন আজকের পত্রিকাকে।
১ ঘণ্টা আগে
পরিবার থাকে অস্ট্রেলিয়ায়। আমিনুল ইসলাম বুলবুলকে এখন অবশ্য দেশেই বেশি সময় দিতে হয়। বিসিবি সভাপতি বলে কথা। জরুরি কাজে আজ হুট করে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। বলে গেছেন বোর্ডের অন্যান্য পরিচালকদের। এমনকি সম্ভব হলে দেশের বাইরে থেকেও কাজ করতে ইচ্ছুক তিনি। তবু দিনশেষে নেতিবাচক খবরের শিরোনাম হতে
২ ঘণ্টা আগে
শক্তি-সামর্থ্যে ইতালির চাইতে যোজন যোজন এগিয়ে ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই দুই দলের ম্যাচের আগে এগিয়ে রাখা হয়েছিল ইংলিশদের। ম্যাচের ফলাফলও এসেছে তাদের পক্ষেই; ২৪ রানে জিতেছে হ্যারি ব্রুকের দল। তবে অনায়াসে জিততে পারেনি তারা। ইংল্যান্ডকে কাঁপিয়ে তবেই হেরেছে ইতালি।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। ‘এ’ গ্রুপের ম্যাচটিতে তাদের ৬১ রানে উড়িয়ে দিয়েছে ভারত। পাকিস্তান এভাবে আত্মসমর্পন করায় রীতিমতো হতাশ হয়েছেন ভক্তরা। এই ম্যাচের চিত্র দেখে হরভজন সিং মনে করছেন, ভারত-পাকিস্তানের মধ্যে এখন পার্থক্যটা আকাশ-পাতাল হয়ে দাঁড়িয়েছে।
৩ ঘণ্টা আগে