সূর্যকুমার যাদবের সঙ্গে নাম ও কাজ দুই দিক থেকেই আকাশের সম্পর্ক। নামের সংক্ষিপ্ত রূপটা তাঁকে দিয়েছে ‘স্কাই’ তকমা। বড় বড় ছক্কা হাঁকিয়ে বরাবরই আকাশের সঙ্গে সম্পর্কের জানান দিচ্ছেন সূর্য। স্কুপ, পুল কিংবা হুক শটে ওপর দিয়ে বল পাঠাতেই যেন তাঁর পছন্দ। এরই মধ্যে টি-টোয়েন্টিতে ৫০টি ছক্কা মেরে এক পঞ্জিকাবর্ষে দারুণ এক কীর্তিও গড়েছেন তিনি।
টানা তিন ম্যাচে ৫০ পেরোনো ইনিংস খেলেছেন তিনটি। গতকাল গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছক্কা-চারের ফুলঝুরি ছুটিয়ে ২২ বলে ৬১ রান করেছেন সূর্য কুমার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০০ রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। সূর্যকুমারের লেগেছে ৩৩ ইনিংস।
গতকাল টি-টোয়েন্টি ক্রিকেট আরও একটি কীর্তি গড়েছেন সূর্যকুমার। গ্লেন ম্যাক্সওয়েল, কলিন মুনরো, এভিন লুইস ও থিসারা পেরেরাদের ছাড়িয়ে সবচেয়ে কম বল খেলে দ্রুততম হাজার রান করার রেকর্ড নিজের করে নিয়েছেন ‘স্কাই’। এই রান করতে খেলেছেন মাত্র ৫৭৩ বল। স্বাভাবিকভাবেই তাঁর স্ট্রাইকরেট চোখ কপালে ওঠার মতো—১৭৪।
এ রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন গ্লেন ম্যাক্সওয়েলকে। ‘ম্যাক্সি’ ১০০০ রান করতে খেলেছেন ৬০৪ বল। তাঁর স্ট্রাইকরেট ছিল ১৬৬। নিউজিল্যান্ডর কলিন মুনরো ৬৩৫ বলে ১৫৭ স্ট্রাইকরেটে করেছেন ১০০০ রান। এ মাইলফলক ছুঁতে ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস ৬৪০ এবং শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরা খেলেছিলেন ৬৫৪ বল।
আরেকটি জায়গায়ও সবার ওপরে নাম লিখে ফেলেছেন সূর্য। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে ছাড়িয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডের মালিক এখন তিনি। রিজওয়ান ৪২ ছক্কা মেরেছিলেন গত বছর। ইনিংস খেলেছিলেন ২৬টি। সূর্যকুমার পাকিস্তানি ব্যাটারকে ছাড়িয়ে গেলেন ৫ ইনিংস কম খেলেই। ৪১ ছক্কা মেরে এই তালিকায় আছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)—সব জায়গাতেই গতির ঝড়ে ব্যাটারদের কাবু করতে ওস্তাদ। বিশেষ করে, শর্ট বলে উইকেট নিতে তাঁর জুড়ি মেলা ভার। মিরপুরে আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে গড়ে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন।
৪ ঘণ্টা আগে
তিন মাস পেছাল মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এপ্রিলের শুরুতে হওয়ার কথা থাকলেও জুলাই মাসে হবে এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো হতে যাওয়া মেয়েদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নতুন দিনক্ষণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ জানিয়েছে।
৪ ঘণ্টা আগে
টেস্টে যতটা নিয়মিত, সীমিত ওভারের ক্রিকেটে তেমন একটা নিয়মিত নন নাহিদ রানা। আজ মিরপুর শেরেবাংলায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগে খেলেছিলেন কেবল ৫ ওয়ানডে। প্রত্যেক ম্যাচে গড়ে একটি করে উইকেট ছিল তাঁর ঝুলিতে। আজ তিনি এক ম্যাচেই ৫ উইকেট নিয়ে গড়েছেন নতুন এক রেকর্ড। তাঁর প্রশংসায় পঞ্চমুখ
৬ ঘণ্টা আগে
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান। আজ বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
৬ ঘণ্টা আগে