
পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছেন নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গতকাল ২৩ রানে জিতেছে বাংলাদেশ।
সাউদাম্পটনের রোজ বোলে আগে ব্যাট করে ৬ উইকেটে ১২৩ রান তোলে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় পাকিস্তান ২০ ওভার খেললেও ৮ উইকেটে ১০০ রানের বেশি তুলতে পারেনি।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। নেদারল্যান্ডসকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হারে অস্ট্রেলিয়ার কাছে। জয়ের ধারায় ফিরতে গতকাল পাকিস্তানের বিপক্ষে স্বর্ণা আক্তারের দুর্দান্ত ব্যাটিংয়ের পর নিয়ন্ত্রিত বোলিং করেছেন নাহিদা আক্তার (৩/১৮) ও সানজিদা আক্তার মেঘলা (৩/২১)।
৪ উইকেট হাতে রেখে বাংলাদেশ ইনিংস শেষ করলেও নির্ধারিত ২০ ওভারে ১২৩ রানের বেশি তুলতে পারেনি। আসলে দলীয় ইনিংসে শুরুটা খুবই বাজে হয়েছিল। দ্বিতীয় ওভারে দুই আক্তার—দিলারা (৫) ও শারমিনের (০) বিদায়। এরপর পঞ্চম ওভারে যখন জুয়াইরিয়া ফেরদৌস (৭) বিদায় নিলেন, তখন বাংলাদেশের স্কোর—১৩ /৩!
বাজে এই শুরুই রান তোলার গতি শ্লথ করে দেয়। শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে জুটি বাঁধেন সোবহানা মোস্তারি। ২৯ বলে ৩৫ রান যোগ করার পর ছিন্ন হয় এই জুটি। মোস্তারি (২২) ও জ্যোতি (৩৬) থিতু হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ। শেষ দিকে স্বর্ণা আক্তার ব্যাট হাতে জ্বলে না উঠলে বাংলাদেশের স্কোর ১২৩ হয় না।। ৫টি চারে ২২ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা। রাবেয়া খানকে (৪ *) নিয়ে ১৬ বলে অবিচ্ছিন্ন ৩১ রানের জুটি গড়েন তিনি।
জবাব দিতে এসে পাকিস্তান বিনা উইকেটে ৪৯ রান তোলে। কিন্তু এরপরই একের পর এক উইকেট হারাতে থাকে তারা। ম্যাচে ফেরে বাংলাদেশ। শেষ পর্যন্ত পাকিস্তান ২০ ওভার খেললেও ৮ উইকেটে ১০০ রানের বেশি তুলতে পারেনি। নাহিদা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা নিয়েছেন ৩টি করে উইকেট।

ফিলাডেলফিয়া স্টেডিয়ামের ভিআইপি বক্সে ক্যামেরা তাক করতেই যেন ব্রাজিলের গৌরবময় ফুটবল ইতিহাসের অসংখ্য স্মৃতি ফিরে এল। কাকার সেলফিতে রোনালদো, রোনালদিনহো আর কাফু—কিংবদন্তিরা তো ছিলেনই। গ্যালারিজুড়ে সমর্থকেরা তৈরি করেছিলেন উৎসবের আবহ। মাঠেও ছন্দে ফিরেছে ব্রাজিল, হেসেছে তারা জয়ের হাসি।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে সবকটি গোল করে গড়েছেন বেশকিছু রেকর্ড। একইসঙ্গে আরও তিনটি রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি।
২ ঘণ্টা আগে
মরক্কোর সঙ্গে ড্রয়ের হতাশা কাটিয়ে হাইতির বিপক্ষে জয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ের ৮৭ নম্বর দল হলেও এবারের বিশ্বকাপের প্রথম জয় পাওয়ায় একটু বেশিই খুশি পাঁচবারের চ্যাম্পিয়নরা। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির ফুটবলারদের সরব উপস্থিতি সেটাই প্রমাণ করছে।
২ ঘণ্টা আগে
দুই সিরিজে দুই রকমের অভিজ্ঞতা হলো বাংলাদেশের। নিজেদের ইতিহাসে প্রথমবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের মুহূর্ত ধরা দিয়েছিল সম্প্রতি। তবে মুদ্রার উল্টো পিঠ দেখতেও বেশি সময় লাগেনি।
৪ ঘণ্টা আগে