
দুই সিরিজে দুই রকমের অভিজ্ঞতা হলো বাংলাদেশের। নিজেদের ইতিহাসে প্রথমবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের মুহূর্ত ধরা দিয়েছিল সম্প্রতি। তবে মুদ্রার উল্টো পিঠ দেখতেও বেশি সময় লাগেনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ ২১ বছরের অপেক্ষা শেষে দ্বিতীয় ওয়ানডে জয়ের স্বাদ পাওয়ার পরের ম্যাচেই আসে স্মরণীয় সিরিজ জয়ের মুহূর্ত। যেটা নিঃসন্দেহে দেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা সাফল্য। ওয়ানডে সিরিজ হেরে অজিরা কতটা তেঁতে ছিল, সেটা বুঝিয়েছে সংস্করণ বদলে যেতেই। টানা দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিজেদের করে নেয় মিচেল মার্শের দল। সংস্করণ বদলালেও এভাবে ঘুরে দাঁড়ানো সফরকারীদের জন্য ক্ষতে প্রলেপ দেওয়ার মতো বৈকি।
টি-টোয়েন্টি সিরিজ জিতে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচের আগে চট্টগ্রামে টিম হোটেলে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল সফরকারীদের। বার্ষিক পরীক্ষার আগের রাতে নির্ভার থাকা তুখোড় ছাত্রের মতো। সিরিজ জিতে অস্ট্রেলিয়া যখন হেসেখেলে সময় কাটাচ্ছে, বাংলাদেশ দল তখন মান বাঁচানোর পরিকল্পনায় ব্যস্ত। শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় আদায় করতে না পারলে যে ধবলধোলাই হতে হবে। ওয়ানডে সিরিজে যে লজ্জা অস্ট্রেলিয়াকে দেওয়ার সুযোগ এসেছিল, সে বিব্রতকর পরিস্থিতির সামনে এখন বাংলাদেশই দাঁড়িয়ে আছে। এমন সমীকরণে জয়ই শেষ কথা তাওহীদ হৃদয়দের জন্য।
ওয়ানডে সিরিজের সঙ্গে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্সের তুলনা করলে বেশ হতাশই হতে হয়। নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদের দুর্দান্ত বোলিং, সঙ্গে অদম্য আত্মবিশ্বাসে নতজানু ছিল অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজ আসতেই যেন সব হারিয়ে গেছে পাখির ডানায় ভর করে। প্রথম দুই ম্যাচে ক্রিকেটারদের শরীরী ভাষায় ওয়ানডে সিরিজের সেই আত্মবিশ্বাসের ছিটেফোঁটাও ছিল না। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেটে ১৯৭ রান তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসানরা আশা জাগালেও শেষ পর্যন্ত সঙ্গী হয়েছে ৭ রানের হার। এমন একটি হারের পর বোলারদের পারফরম্যান্স নিয়ে কিছুটা আফসোস হয়েছে—ইস রানটা যদি আরেকটু কম হতো! সে আফসোস ভুলে আবার মাঠে নামবে বাংলাদেশ। লজ্জা এড়াতে যে সব বিভাগেই ভালো ক্রিকেট খেলতে হবে, সেটা হৃদয়রা ভালোভাবেই বুঝতে পারছে।

মরক্কোর সঙ্গে ড্রয়ের হতাশা কাটিয়ে হাইতির বিপক্ষে জয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ের ৮৭ নম্বর দল হলেও এবারের বিশ্বকাপের প্রথম জয় পাওয়ায় একটু বেশিই খুশি পাঁচবারের চ্যাম্পিয়নরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির ফুটবলার সরব উপস্থিতি সেটাই প্রমাণ করছে।
৩ মিনিট আগে
গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ইতিহাসের এক হাজারতম ম্যাচে আজ রাতে মেক্সিকোর মন্টেরেতে মুখোমুখি হবে জাপান ও তিউনিসিয়া। এই ম্যাচ দিয়ে ইতিহাসের অংশ হওয়ার অপেক্ষায় এই দুই দল।
২ ঘণ্টা আগে
মরক্কোর সঙ্গে হতাশাজনক ড্রয়ের পর চাপ কাটিয়ে উঠেছে ব্রাজিল। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। এই জয়ের পর আর্জেন্টিনার খেলার মান নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
৪ ঘণ্টা আগে
আর্জেন্টিনা দলে আছেন লিওনেল মেসির মতো ইতিহাসের সেরা ফুটবলারদের একজন। বর্নাঢ্য ক্যারিয়ারে সব রকমের অর্জন ধরা দিয়েছে দশ নম্বর জার্সিধারীর কাছে। ৩৯ ছুইছুই বয়সেও দুর্দান্ত ফর্মে আছেন মেসি। এরপরও তাঁকে নন, আর্জেন্টিনা থেকে একজন খেলোয়াড়কে নিজের দলে নেওয়ার সুযোগ পেলে হুলিয়ান আলভারেজকেই নিতেন স্পেনের কোচ লু
৪ ঘণ্টা আগে