
একদিকে নিউজিল্যান্ড সফরে ক্রিকেট মাঠের লড়াইয়ে বাংলাদেশ দল, আর দেশে ভোটের লড়াইয়ে ব্যস্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেটের মানুষ বলে, ভোটের মাঠেও তাঁদের সামনে আসে ক্রিকেটের প্রসঙ্গ।
কদিন আগে নির্বাচনী প্রচারে সাকিবকে দেখা গেছে সমর্থকদের সঙ্গে ক্রিকেট খেলতেও। এর মধ্যে সাংবাদিকেরাও ভিড় করছেন তাঁদের নির্বাচনী এলাকায়। ক্রিকেট ক্যারিয়ারে শেষের অধ্যায়ে আছেন সাকিব। তবে তাঁর ইচ্ছে, ২০২৫ পর্যন্ত ক্রিকেট চলিয়ে যাওয়া। এরপর অবসর নিলেও ক্রিকেটের সঙ্গেই থাকার ইচ্ছা তাঁর। তা-ই নয়, সুযোগ এলে বিসিবি সভাপতি হতে চান তিনি।
গত সপ্তাহে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছার কথা। এর আগে মাশরাফিও জানিয়েছিলেন, সুযোগ এলে বিসিবি সভাপতি হতে আপত্তি নেই তাঁর। এবার সেই প্রসঙ্গ নিয়ে কথা বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সাকিব ও মাশরাফি—দুজনই বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। তবে তাঁদের খুব কাছ থেকে দেখেছেন পাপন। কিন্তু বোর্ড সভাপতি হওয়ার সক্ষমতা ও পরিচালনার দক্ষতা কার মধ্যে ভালো দেখতে পান পাপন? কিন্তু এর উত্তর দিতে চাইলেন না বর্তমান বোর্ড সভাপতি। নির্বাচনের সময় এড়িয়ে গেলেন এমন জটিল প্রশ্ন। তবে আজ ভৈরবে নিজের নির্বাচনী এলাকায় বিসিবি সভাপতি এতটুকু বললেন, ‘বলা মুশকিল, এটা বলা মুশকিল, এটা বলা কঠিন, এটা এত সহজ না। এটা আসলে কঠিন। এটা এখানে বলা ঠিক হবে না।’ সম্প্রতি বোর্ড সভাপতিও বলেছিলেন, তিনি আর বেশি দিন নেই। তবে সেটি পরিষ্কার কোনো কিছু ইঙ্গিত করে না।
সাকিবের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে পাপন বললেন, ‘ওর সঙ্গে আমার যে কথা হয়েছে, ও খেলবে। ২০২৫ সাল পর্যন্ত খেলার কথা, সেটাই জানি।’

আগামীকালই মেক্সিকোতে পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। আর এই বিশ্বমঞ্চের চারটি ম্যাচের আয়োজক হিসেবে এখন দুনিয়ার নানা প্রান্ত থেকে আসা ফুটবলভক্ত ও পর্যটকদের উন্মাদনায় মুখর শিল্পনগরী মন্তেরে। তবে মেক্সিকোর জন্য এই বিশ্বকাপ কেবল একটি ক্রীড়া আসর নয়, বরং এক দশকের বেশি সময় ধরে চলা ‘কার্টেল সহিংসতা’র অন্ধকা
১২ মিনিট আগে
আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের পর মাঠে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। ম্যাচ শেষের বাঁশি বাজার পর আলবিসেলেস্তেদের অধিনায়ক লিওনেল মেসির কাছে এগিয়ে যান আইসল্যান্ডের তরুণ ফরোয়ার্ড ড্যানিয়েল গুডইয়োনসেন। দুজনের সংক্ষিপ্ত কথোপকথনের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
২৯ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে এখন অন্যতম আলোচিত পেসার নাহিদ রানা। গতির কারণে আলাদাভাবে নজর কেড়েছেন এই পেসার। এরই মধ্যে কিংবদন্তি বোলারদের প্রশংসা কুড়িয়েছেন রানা। এবার তাঁর গতির প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার স্পিনিং অলরাউন্ডার ক্রিস গ্রিন।
২ ঘণ্টা আগে
এ যেন স্বপ্নময় এক প্রত্যাবর্তন। বাদ পড়ার পর মোসাদ্দেক হোসেন সৈকতের জন্য জাতীয় দলের পথটাই অনিশ্চয়তার আরেক নাম ছিল। কিন্তু সুযোগ পেয়ে এই অলরাউন্ডার যা করে দেখালেন, সেটা উদাহরণ হয়ে থাকল অন্য ক্রিকেটারদের জন্য। নানা কারণেই মোসাদ্দেকের ফেরার ম্যাচটা হয়ে থাকল স্মরণীয়, পারফরম্যান্সের দ্যুতি ছড়িয়ে ময়মনস
৩ ঘণ্টা আগে