ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টির জনপ্রিয়তা বেড়েছে। ভারতের এই টুর্নামেন্টের সাফল্যে বাকি দেশগুলোও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আয়োজন করছে।
ফলে এ সংস্করণের জনপ্রিয়তা আরও বেড়েছে। তবে সাদা বলের অন্য সংস্করণটি পড়েছে ঝুঁকির মুখে। সারা বিশ্বে ওয়ানডে ক্রিকেট নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। সংস্করণটির ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তায় পড়েছেন সাবেক ক্রিকেটাররা। তাঁরা ওয়ানডে ক্রিকেট নিয়ে নিজেদের মতো করে মত দিয়েছেন। এবার এই আলোচনায় যোগ দিলেন ভারতীয় কিংবদন্তি রবি শাস্ত্রী। তিনি ওয়ানডেকে বিলুপ্ত না করে দ্বিপক্ষীয় সিরিজ কমিয়ে দেওয়ার কথা জানিয়েছেন দৈনিক আনন্দবাজারকে।
বেন স্টোকসের অবসরের পরেই ওয়ানডের ভবিষ্যৎ নিয়ে কথা চলছে। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জানিয়েছেন, আইসিসির ঠাসা সূচির জন্য তিনি সব সংস্করণ চালিয়ে যেতে পারছেন না। তাই চাপ কমাতে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। তাঁর অবসরের সুর ধরে ক্রিকেটের অনেকেই সংস্করণটিকে বিলুপ্তির কথা বলেছেন। কিন্তু ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী ভিন্ন মত দিয়েছেন। তিনি বলেছেন, ‘না, না (বিলুপ্তি) ভুলে গেলে চলবে না পঞ্চাশ ওভারের ওয়ানডে চ্যাম্পিয়নকেই কিন্তু এখনো বিশ্বচ্যাম্পিয়ন বলা হয়। তাই বিশ্বকাপ রাখতেই হবে। আর বিশ্বকাপ রাখতে গেলে পুরোপুরি ওয়ানডে সংস্করণ তুলে দেওয়া সম্ভব কী ভাবে?’
শাস্ত্রী ওয়ানডে সংস্করণকে বাঁচাতে নতুন এক পথের কথা বলেছেন। তাঁর মতে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর জনপ্রিয়তার কারণে দর্শকেরা আর দ্বিপক্ষীয় সিরিজ দেখতে চান না। আর দেখলেও এসব সিরিজ মনে রাখেন না। এ জন্য ভারতের সাবেক কোচ বলেছেন, ‘বিশ্বকাপ রাখেন। ৫০ ও ২০ ওভারের দুটো বিশ্বকাপই থাকুক। বরং দ্বিপক্ষীয় সিরিজ কমিয়ে দেওয়া হোক। আমি সাত বছর ধরেই এটা বলে চলেছি।’
শাস্ত্রী ভারতীয় দলের কোচের পদ হারানোর পর স্কাই স্পোর্টসের হয়ে ধারাভাষ্যকারের কাজ করছেন। বর্তমানে তিনি ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজে ধারাবিবরণী দিচ্ছেন।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে