
২০০ ছুঁইছুঁই লক্ষ্য, ৮. ১ ওভারে গুরুত্বপূর্ণ ৫ ব্যাটারকেই হারিয়ে ফেলেছিল ফরচুন বরিশাল। মনে হচ্ছিল, বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল হার দিয়েই ২০২৫ বিপিএল শুরু করবে! কিন্তু তখনো উইকেটে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বরিশালের শেষ আশাটুকুও যেন জেগে রইল। অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুই পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফকে সঙ্গে নিয়ে প্রায় হেরে যাওয়া ম্যাচটা জিতিয়ে মাঠ ছাড়লেন মাহমুদউল্লাহ।
৪টি ছক্কা ও ৫টি চারে ২৬ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ম্যাচসেরা পুরস্কারও হাতে তুলেছেন এই অলরাউন্ডার। কিন্তু ম্যাচ শেষে পুরস্কার নিতে গিয়ে জানিয়েছেন দুঃসংবাদ। হাসপাতালে ভর্তি রয়েছে মাহমুদউল্লাহর ছেলে। পুরস্কার উৎসর্গ করেছেন হাসপাতালে থাকা নিজের ছেলেকে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদউল্লাহ বলেন, ‘আমার ছেলে হাসপাতালে ভর্তি। রাইদ (ছেলে), এটি (ম্যাচ সেরার পুরস্কার) তোমার জন্য। শিগগিরই দেখা হবে, ইনশা আল্লাহ। বাবা তোমাকে ভালোবাসে।’
৬১ রানে ৫ উইকেট হারায় বরিশাল। ষষ্ঠ উইকেটে শাহিন আফ্রিদির সঙ্গে ২৫ বলে ৫১ রানের দারুণ একটি জুটি গড়েন মাহমুদউল্লাহ। সপ্তম উইকেটে ফাহিম আশরাফের সঙ্গে গড়েন ৩৫ বলে ৮৮ রানের অসাধারণ এক জুটি। ২১ বলে ৭ ছক্কা ও ১ চারে ৫৪ রানে অপরাজিত থাকেন ফাহিমও। কিন্তু তাদের সঙ্গে নিয়ে দারুণ স্ট্রাইকরেটের (২১৫.৩৮) পাশাপাশি ম্যাচ জিতিয়ে ওঠা মাহমুদউল্লাহর অবদান ছিল বেশ গুরুত্বপূর্ণ।
বরিশাল তাদের পরের ম্যাচ খেলবে ২ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরেই বল হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর কেন্টে ফিরে উস্টারশায়ারের বিপক্ষে চার উইকেট নিয়ে দলকে প্রথম ইনিংসে লিড এনে দিয়েছেন এই পেসার। তাঁর এমন পারফরম্যান্সে মুগ্ধ কেন্টের সতীর্থরাও।
৪ ঘণ্টা আগে
রান পাহাড় গড়া দক্ষিণ আফ্রিকাকে স্বস্তিতে থাকতে দেয়নি নামিবিয়ার ব্যাটাররা। অবশ্য দুর্দান্ত শুরুর পরও শেষ পর্যন্ত পেরে উঠল না শক্তির বিচারে পিছিয়ে থাকা দলটি। টানা তৃতীয় জয় তুলে নিয়েই ফাইনালে পা রাখল প্রোটিয়ারা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের সঙ্গী জিম্বাবুয়ে।
৫ ঘণ্টা আগে
ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি ২০২৮ সালের এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত। অর্থাৎ, চুক্তি অনুযায়ী অন্তত ২০২৮ সাল পর্যন্ত মায়ামির হয়ে খেলার সুযোগ রয়েছে তাঁর। মেসি নিজেও চুক্তি বাড়ানোর সময় জানিয়েছিলেন, মায়ামি ফ্রিডম পার্কে নতুন স্টেডিয়ামে খেলার জন্য তিনি রোমাঞ্চিত।
৫ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগে দলে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান। প্রথম দুই টেস্টে শোচনীয় হারের পর বাদ পড়েছেন সাতজন, নতুন করে দলে ডাক পেয়েছেন আরও সাত ক্রিকেটার। এর মধ্যেই অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মাইক হেসন।
৬ ঘণ্টা আগে