
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে শনিবার বিশ্বকাপ শুরুর প্রথম দিন পাকিস্তানকে হারানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি নেদারল্যান্ডস। আজ ভেন্যু বদলাতেই বদলে গেল ডাচরা। নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেল নেদারল্যান্ডস।
বড় জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে নেদারল্যান্ডসের। ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় তিন থেকে দুইয়ে উঠল ডাচরা। দুই ম্যাচে এক জয় ও এক হারে নেদারল্যান্ডসের পয়েন্ট ২। ভারত-পাকিস্তানেরও পয়েন্ট ২। তবে নেট রানরেটের কারণে গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে অবস্থান করছে ডাচরা। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন ডাচদের নেট রানরেট +০.৩৫৬। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ভারতের নেট রানরেট +১.৪৫০। +০.২৪০ নেট রানরেট নিয়ে তিনে পাকিস্তান।
‘এ’ গ্রুপের অপর দুই দল নামিবিয়া-যুক্তরাষ্ট্র ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো জয়ের দেখা পায়নি। আজ বিশ্বকাপ শুরুর অভিযানে নেমে হোঁচট খেল নামিবিয়া। -১.০৩৩ নেট রানরেট নিয়ে তাদের অবস্থান চারে। ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার তলানিতে থাকা যুক্তরাষ্ট্রের নেট রানরেট -১.৪৫০।
১৫৭ রানের লক্ষ্যে নেমে দলীয় ১৬ রানে ভেঙে যায় নেদারল্যান্ডসের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের প্রথম বলে ম্যাক্স ও’ডাউডকে (৭) ফেরান নামিবিয়ার বাঁহাতি স্পিনার বার্নার্ড স্কল্টজ। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন বাস ডি লিড। ডি লিড ও আরেক ওপেনার মাইকেল আক্রমণাত্মক ব্যাটিং শুরু করলেও দ্বিতীয় উইকেটে তাঁদের জুটিটা ছিল ২০ বলে ৩০ রানের। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে লেভিটকে ফিরিয়ে জুটি ভাঙেন রুবেন ট্রাম্পলম্যান।
লেভিট ১৫ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৮ রান করেন। দুই ওপেনারকে হারিয়ে নেদারল্যান্ডসের স্কোর হয়ে যায় ৫.৩ ওভারে ২ উইকেটে ৪৬ রান। পাওয়ার প্লের (প্রথম ৬ ওভার) মধ্যে ২ উইকেট হারানোর পর হাল ধরেন ডি লিড ও কলিন অ্যাকারমান। তৃতীয় উইকেটে ৫১ বলে ৭০ রানের জুটি গড়েন তাঁরা (ডি লিড-অ্যাকারমান)।
ডি লিড-অ্যাকারমানের জুটিটা ভাঙতে পারত আরও আগেই। দশম ওভারের পঞ্চম বলে নামিবিয়ার বাঁহাতি পেসার জে জে স্মিটকে তুলে মারতে যান অ্যাকারমান। তবে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে লরেন স্টিনক্যাম্প হাতছাড়া করেছেন। তখন অ্যাকারমানের রান ১৩ ও নেদারল্যান্ডসের স্কোর ছিল ৭৬ রান।
১৩ রানে বেঁচে যাওয়া অ্যাকারমান আউট হয়েছেন ৩২ রানে। ১৪তম ওভারের শেষ বলে অ্যাকারমানকে ফেরান ইয়ান নিকোল লফটি ইটন। পরে এডওয়ার্ডস ও ডি লিড বাকি পথ নিরাপদে পাড়ি দিয়েছেন। চতুর্থ উইকেটে ২৪ বলে ৪৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন তাঁরা (এডওয়ার্ডস-ডি লিড)। যেখানে ১৮তম ওভারে ২১ রান নিয়ে ম্যাচ শেষ করে এসেছেন দুই ডাচ ব্যাটার ডি লিড ও এডওয়ার্ডস। ডাচ অধিনায়ক ৯ বলে ১ চার ও ১ ছক্কায় ১৮ রান করে অপরাজিত থাকেন।
এর আগে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক এডওয়ার্ডস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নামিবিয়া ২০ ওভারে ৮ উইকেটে করেছে ১৫৬ রান। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন ইয়ান নিকোল লফটি ইটন। নেদারল্যান্ডসের লোগান ফন বিক ও ডি লিড দুটি করে উইকেট নিয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সে ডি লিড হয়েছেন ম্যাচসেরা। ৪৮ বলে ৭২ রানের ইনিংসের পাশাপাশি ৩ ওভারে ২০ রানে ২ উইকেট নিয়েছেন তিনি।

গত সপ্তাহে জাম্বিয়া ক্রিকেট ইউনিয়ন (জেডসিইউ) এক বিবৃতিতে জানিয়েছিল, এশিয়ান লিজেন্ডস লিগ তাদের অনুমোদিত নয়। এরপরই বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানায় পিসিবি। বোর্ড বলেছে, সাবেক পাকিস্তানি ক্রিকেটারদের এই লিগে অংশগ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
১৮ মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে অনুশীলনে কাফের চোট পেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা নেসার। চোট থেকে ফিরতে প্রায় এক মাসের পুনর্বাসনে থাকতে হবে। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৩ আগস্ট। ২২ আগস্ট সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। তাই আসন্ন সিরিজে স্বাগতিকদের কোনো পেসার চোট পেলে বদল
১ ঘণ্টা আগে
মাদ্রিদের পশ্চিম সিয়েরা অঞ্চলের পুনর্গঠন তহবিলে মেসির এই অনুদানের বিষয়টি প্রকাশ করেছেন মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘লিওনেল মেসি মাদ্রিদের পশ্চিম সিয়েরা অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। আমরা তার
২ ঘণ্টা আগে
কয়েকটি আঞ্চলিক সংস্থার বিরোধিতার মুখে ফিফার বাণিজ্যিক ও ইভেন্ট পরিচালনা কার্যক্রমে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা প্রত্যাহার করতে বাধ্য হন ইনফান্তিনো। বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠার পাশাপাশি এই ঘটনার জেরে তাঁর নেতৃত্বও এখন প্রশ্নের মুখে।
২ ঘণ্টা আগে