ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসর থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলে আসছেন বিরাট কোহলি। একই দলে দীর্ঘদিন খেলার কারণে আরসিবির সঙ্গে কোহলির সম্পর্কটা বেশ গাঢ়। এবার জানা গেল আরসিবির প্রতি তীব্র টান আছে তাঁর স্ত্রী আনুশকা শর্মারও। কোহলির থেকে নাকি আনুশকারই বেঙ্গালুরুর প্রতি ভালোবাসা বেশি জানালেন তিনি নিজেই।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আছেন আনুশকা। তাঁর ব্যাপারে বলতে গিয়ে কোহলি বলেন, ‘ও বেঙ্গালুরুর মেয়ে। এখানেই বড় হয়েছে। ও বেঙ্গালুরুতে আমার চেয়ে বেশি সময় কাটায়। এটা কিন্তু অনেকেই জানে না। আমি বেঙ্গালুরুর হয়ে খেলছি। আমার দায়বদ্ধতা এই শহর ও এই দলের প্রতি সব সময় থাকবে। তাই আমরা যখন ভালো খেলতে পারি না, ও হতাশ হয়ে যায়।’
কোহলি এ বছর থেকে আর আরসিবির নেতৃত্ব দেবেন না। নেতৃত্ব না দিলেও প্রায় এক যুগ ধরে এই দলে খেলে আসা কোহলি অবশ্য বেঙ্গালুরুর হয়েই খেলবেন। তবে আইপিএলের শুরু দিকে কোহলির খেলার কথা ছিল দিল্লির হয়ে। এরপর কীভাবে বেঙ্গালুরুর দলে যোগ দিলেন, জানিয়েছেন সে কথায়। সম্প্রতি একটি পডকাস্টে কোহলি জানিয়েছেন, কীভাবে তিনি দিল্লিতে সই করতে গিয়েও আরসিবিতে যোগ দেন ২০০৮ সালে। তাঁর বেঙ্গালুরুর দলটিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত যে ঠিক ছিল, সেটা তিনি পরে বুঝতে পারেন।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক অবস্থানে আর্জেন্টিনা। তবে সেই সতর্কতার মাঝেও আত্মবিশ্বাসী বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের কোচিং স্টাফের সদস্য ওয়াল্টার সামুয়েলের মতে, সুইজারল্যান্ড কঠিন ও শারীরিকভাবে শক্তিশালী একটি দল হলেও নিজেদের সামর্থ্যের ওপর
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে পর্তুগালের হতাশাজনক বিদায়ের পর দলটির পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফুটবলার ইউরি জর্কায়েফ। তাঁর দাবি, ক্রিস্টিয়ানো রোনালদোর সামর্থ্য কাজে লাগাতে ব্যর্থ হয়েছে পর্তুগাল। এমনকি সতীর্থদের কাছে রীতিমতো বয়কটের মতো আচরণের শিকার হয়েছেন পর্তুগিজ অধিনায়ক।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন প্রধান কোচের নাম ঘোষণা করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ)। হোর্হে জেসুসকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে সংস্থাটি। আজ এক বিবৃতিতে এফপিএফ বিষয়টি নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন সেনেগাল ফুটবলের অন্যতম বড় তারকা সাদিও মানে। অবসর ঘোষণায় এক বিবৃতি দিয়েছেন এই ফরোয়ার্ড—এমনটাই জানিয়েছে সেনেগালিজ সংবাদমাধ্যম কুতিদিয়েন।
৫ ঘণ্টা আগে