
স্বীকৃতি টি-টোয়েন্টিতে আজকের আগে একবারও ৫ উইকেট নিতে পারেননি মিচেল স্টার্ক। এই অপূর্ণতা অস্ট্রেলীয় পেসার ঘোচালেন আজ আইপিএলে। ৩৫ রান দিয়ে নিলেন ৫ উইকেট। আর তাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে স্টার্কের দল দিল্লি ক্যাপিটাল জিতেছে ৭ উইকেটে।
বিশাখাপট্টনামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল হায়দরাবাদ। পাওয়ার প্লেতেই ইশান কিষান (২), নীতিশ কুমার রেড্ডি (০) ও ট্রাভিস হেডকে (২২) ফিরে হায়দরাবাদের বড় স্কোর গড়ার পথে বাধা হয়ে দাঁড়ান স্টার্ক। পরে ডেথ ওভারেও ফিরিয়ে দেন হর্ষিত প্যাটেল (৫) ও উইগান মুল্ডারকে (৯)। তাতে ১৮.৪ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ।
৫ উইকেট টি-টোয়েন্টিতে এটাই প্রথম স্টার্কের। এর আগে স্বীকৃতি টি-টোয়েন্টিতে তাঁর সেরা বোলিং ছিল ১৫ রানে ৫ উইকেট। আজ স্টার্কের ৫ উইকেট পাওয়ার আগে আইপিএলে ৫ উইকেটে পেয়েছিলেন ১৭ বছর আগে অমিত মিশ্র। ২০০৮ আইপিএলে সেসময়ের দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ১৭ রান দিয়ে মিশ্র ৫ উইকেট নিয়েছিলেন ডেকান চার্জাসের বিপক্ষে।
স্টার্কের বোলিং সাফল্যের পরও ৪১ বলে ইনিংস সর্বোচ্চ ৭৪ রান করেন অনিকেত ভার্মা। ৩২ রান আসে হেনরিক ক্লাসেনের ব্যাটে।
লক্ষ্য তাড়ায় ২৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই জিতে যায় অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস। ইনিংস সর্বোচ্চ ৫০ করেন ফাফ ডু প্লেসি। জিশান আনসারি নেন ৩ উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রাসি ফন ডার ডাসেন। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের গড়ে তুলতে পরামর্শক হিসেবে কাজ করার পাশাপাশি কোচিংয়েও মনোযোগ দেবেন তিনি এই টপঅর্ডার ব্যাটার।
১৯ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে খেলার পর ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের ঘটনা তো কম ঘটেনি। ঘরের মাঠে হোক বা বাইরের মাঠ, এমন কারণে তিনি বারবার খবরের শিরোনাম হয়েছেন। এ বছর চ্যাম্পিয়নস লিগে তাঁর সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগের কথা জানা গেছে। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেসতিয়ান
১ ঘণ্টা আগে
বল টেম্পারিং ইস্যুতে ফেঁসে গেছেন লাহোর কালান্দার্সের ফখর জামান। এরই মধ্যে পেয়েছেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা। ফখরও হাল ছাড়ার পাত্র নন। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চ্যালেঞ্জ করলেন এই বাঁহাতি ব্যাটার।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি প্রায় আড়াই মাস। কিন্তু দর্শকদের যে আর তর সইছে না। মার্কিন মুলুকে বিশ্বকাপ বলে কথা। বিশ্বকাপের টিকিট ছাড়া মাত্রই হুমড়ি খেয়ে পড়েছেন ভক্ত-সমর্থকেরা। গতকাল ফিফা পুনরায় টিকিট বিক্রি শুরুর পর ট্রাফিক জ্যামের মতো অবস্থা হয়ে পড়েছে অনলাইনে।
৩ ঘণ্টা আগে