
যত দোষ, নন্দ ঘোষ—ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর হয়তো এই বাংলা প্রবাদটা জানেন না। কিন্তু বর্তমানে তাঁর যে অবস্থা, সেটা দেখে এই প্রবাদ মনে পড়াটাই স্বাভাবিক। কারণ, ভারত ব্যর্থ হওয়ায় প্রধান কোচকে যে যেভাবে পারছেন, ধুয়ে দিচ্ছেন। এক সময়ের সতীর্থ মনোজ তিওয়ারি সমস্ত রাগ-ক্ষোভ এবার উগড়ে দিলেন গম্ভীরের ওপর।
আইসিসি ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা এক সময় প্রবল ছিল ভারতের। কিন্তু নিজেদের সবশেষ ৮ টেস্টের মধ্যে কেবল ভারত জিতেছে একটি। হেরেছে ৬ টেস্ট ও এক ম্যাচ ড্র করেছে। তাতে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হলো না ভারতের। গম্ভীরের অধীনে এশিয়ার দলটির শুধু এই ভরাডুবি হয়নি। শ্রীলঙ্কার কাছে ২৭ বছর পর ওয়ানডে সিরিজ ভারত হেরেছে তিনি প্রধান কোচ থাকা অবস্থাতেই। তাছাড়া সদ্য শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিত শর্মা ৩ টেস্টের ৫ ইনিংস ব্যাটিং করেও ৫০ করতে পারেননি। ব্যর্থতার পাল্লা যখন ভারী হচ্ছে, গম্ভীরের ওপর তখন ‘বোমা’ ফাটালেন ধুয়ে দিয়েছেন তিওয়ারি। নিউজ১৮ বাংলাকে গত রাতে দেওয়া এক সাক্ষাৎকারে তিওয়ারি বলেন, ‘গৌতম গম্ভীর ভণ্ড। যেটা বলেন, সেটা তিনি করেন না। অধিনায়ক (রোহিত) মুম্বাইয়ের, অভিষেখ নায়ারও মুম্বাইয়ের। রোহিতকে সব সময় এগিয়ে রাখা হয়।’
প্রধান কোচ হওয়ার পর গম্ভীর ভারতের বোলিং কোচ বানিয়েছেন মরনে মরকেলকে। ব্যাটিং কোচ অভিষেক নায়ারের সঙ্গেও গম্ভীরের সুসম্পর্ক রয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ব্যবধানে হেরে বোর্ডার-গাভাস্কার ট্রফি খোয়ানোর পর ভারতের কোচিং প্যানেলের কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুনীল গাভাস্কার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির মতো তিওয়ারিও গত রাতে এই প্রশ্ন তোলেন। তিওয়ারির মতে পরিচিতদের নিয়ে কোচিং প্যানেল সাজিয়ে ভারতের ‘সর্বনাশ’ করছেন গম্ভীর। তিওয়ারি বলেন,‘বোলিং কোচের কাজটা কী? কোচ যা বলবেন, তাতেই তিনি (মরনে মরকেল) রাজি হবেন। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে এসেছেন মরনে মরকেল। অভিষেক নায়ারও কলকাতা নাইট রাইডার্সে ছিলেন গম্ভীরের সঙ্গে। ভারতের প্রধান কোচ জানেন যে তিনি (নায়ার) কখনোই তার (গম্ভীর) নির্দেশ অমান্য করবেন না।’
গম্ভীরের নেতৃত্বে ২০১২ ও ২০১৪ আইপিএল জেতে কলকাতা নাইট রাইডার্স। যেখানে ২০১২ আইপিএলজয়ী দলে ছিলেন তিওয়ারি। মরকেল খেলেছেন ২০১৪ আইপিএল জয়ী দলে। এছাড়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টসেও গম্ভীরের সঙ্গে মরকেলের কাজ করার সুযোগ হয়েছে। ২০২২, ২০২৩ আইপিএলে গম্ভীর লক্ষ্ণৌর পরামর্শক থাকা অবস্থায় সেই ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ ছিলেন মরকেল।
কলকাতা নাইট রাইডার্সের তিনটি আইপিএল শিরোপাতেই অবশ্য গম্ভীরের অবদান রয়েছে। ২০২৪ সালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ১০ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা। পরামর্শক হলেও কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি পেয়েছেন কোচের সমান মর্যাদা। গত বছরের জুলাইয়ে কোচ হওয়ার পর শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে ভারত। লঙ্কাকে টি-টোয়েন্টিতে ধবলধোলাইয়ের পর বাংলাদেশকে ওয়ানডে, টি-টোয়েন্টি—দুই সিরিজে ধবলধোলাই করাই এখনো পর্যন্ত গম্ভীরের সাফল্য।

লিওনেল মেসির শৈশবের ক্লাব বললে একবাক্যে অনেকেই বার্সেলোনার নাম বলবেন। বার্সার হয়েই একের পর এক রেকর্ড গড়া এই ফুটবলার পেয়েছেন ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি। কিন্তু এটাই যে মেসির একমাত্র শৈশবের ক্লাব নয়। আর্জেন্টাইন তারকা খেলেছিলেন তাঁর এলাকা রোজারিওর এক ক্লাবে। এবার সেই ক্লাবে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে।
১ ঘণ্টা আগে
শুরুতেই সূচিতে পরিবর্তন। আজ মাঠে গড়ানোর কথা ছিল ২০২৬–২৭ মৌসুমের ফেডারেশন কাপের তিন ম্যাচ। এর মধ্যে দুটি ম্যাচ এক দিন পিছিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন সূচি অনুযায়ী ম্যাচ দুটি হবে আগামীকাল বিকেল তিনটায়।
১ ঘণ্টা আগে
সবকিছু ঠিকঠাক থাকলে ভারত-জাপান একমাত্র টি-টোয়েন্টির এতক্ষণে এক ইনিংস শেষ হয়ে যেত। কিন্তু জাপানের বৈরি আবহাওয়া যে এখনো এই ঐতিহাসিক ম্যাচ শুরুই হতে দিল না। দুই দফা পর্যবেক্ষণের পরও ইতিবাচক কিছু পাওয়া গেল না।
২ ঘণ্টা আগে
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে কী যে ঝামেলায় ফেঁসেছেন মোহাম্মদ রিজওয়ান, সেটা নিজেই ভালো জানেন। জাতীয় সাইবার ক্রাইম তদন্ত সংস্থার (এনসিসিআই) তদন্ত কার্যক্রম এখনো চলছে। এই অবস্থায় পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারের পাশে দাঁড়িয়েছেন লাহোর উচ্চ আদালত।
২ ঘণ্টা আগে