ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন সাকিব আল হাসান-তাসকিন আহমেদরা। বোলারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে সেরা দশে উঠে এসেছেন সাকিব। নতুন হালনাগাদের আগে ১২ নম্বরে ছিলেন বাংলাদেশ অলরাউন্ডার। শেষ ওয়ানডেতে ২৪ রানে ২ উইকেট নিয়ে এখন আটে জায়গা করে নিয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বোলারদের র্যাঙ্কিংয়ে ৬০তম স্থানে ছিলেন তাসকিন। প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সে পর গত সপ্তাহের হালনাগাদে তাঁর উন্নতি হয় ১২ ধাপ। শেষ ওয়ানডেতে ৫ উইকেট নেওয়ার পর সর্বশেষ হালনাগাদে আরও ১৫ ধাপ এগিয়ে এখন ৩৩তম স্থানে আছেন ২৬ বছর বয়সী এ পেসার।
বোলারদের মতো র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ব্যাটারদেরও। প্রোটিয়াদের বিপক্ষে ৯ উইকেটে জেতা শেষ ওয়ানডেতে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক এখন আছেন ২০ নম্বরে। ওই ম্যাচে ৪৮ রান করা লিটন দাসের উন্নতি হয়েছে এক ধাপ। এই ওপেনার আছেন ৩০ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। আর ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
৩১ মিনিট আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২ ঘণ্টা আগে