প্রিয় তারকার সান্নিধ্য পেতে কে না চায়! টাকার বিনিময়ে সে সান্নিধ্যের পাশাপাশি নৈশভোজেরও সুযোগ সমর্থকদের করে দিয়েছিল পাকিস্তান দল। ২৫ ডলারের বিপরীতে যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানিদের এমন একটি ‘মিট অ্যান্ড গ্রিট’ ডিনারের সুযোগ করে দেয় পাকিস্তান দল।
সঙ্গে প্রিয় ক্রিকেটারদের সঙ্গে সেলফি তোলার বিষয়টি তো ছিলোই। টাকার বিনিময়ে এমনটা করায় এবার সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান দল। দলটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ তো রীতিমতো ধুয়ে দিয়েছেন দলকে, ‘অফিশিয়াল ডিনারের কথা শুনেছি। কিন্তু এটা ছিল প্রাইভেট ডিনার। কে করেছে এটা! খুবই বাজে কাজ হয়েছে। এর অর্থ দাঁড়াচ্ছে ২৫ ডলার থাকলেই আমাদের খেলোয়াড়দের সঙ্গে দেখা করা যাবে! খোদা না করুক, যদি বাজে কিছু হয়ে যায়, তখন সবাই বলবে ছেলেরা শুধু টাকা কামানোটাই বোঝে!’পাকিস্তান দলের সঙ্গে এমন বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। এর আগেও বহুবার দলটি বিতর্কিত কর্মকাণ্ডে শিরোনাম হয়েছেন। বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিদের তাই নৈশভোজ নিয়ে সুপরামর্শ দিয়েছেন লতিফ। তিনি বলেছেন, ‘২-৩টি নৈশভোজে তোমরা অংশ নিতেই পারো। তবে বাণিজ্যিক স্বার্থ নেই এমন নৈশভোজে। তোমরা দাতব্য (সংস্থার) এবং তহবিল সংগ্রহের নৈশভোজে যেতে পারো। কিন্তু এই নৈশভোজ না তো ছিল তহবিল সংগ্রহের কিংবা দাতব্যকাজের। পাকিস্তান ও পাকিস্তান ক্রিকেটের নাম জড়িয়ে আছে এটি এমন একটি ব্যক্তিগত অনুষ্ঠান। এমন ভুল আর কোরো না।’

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। প্রিটোরিয়ায় গত পরশু ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। একই মাঠে আজ ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলে ভিন্ন গল্প লিখল বাংলাদেশ। ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকার (ইউএসএসএ) বিপক্ষে ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মে
২ ঘণ্টা আগে
ডারবান থেকে পিটারমারিজবার্গ—ভেন্যু বদলালেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের ওয়ানডে সিরিজের ফলটা থেকে গেছে একই। আরও একবার বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আজ পিটারমারিজবার্গে তৃতীয় ওয়ানডেতে ৩৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৩ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দলকে আরও শক্তিশালী করতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়েও কম আলোচনা হয়নি। তবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে আলোচনা তো অত সহজে থামার নয়। এই ম্যাচের সঙ্গে যে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। এবার জানা গেল চমকে যাওয়ার মতো এক তথ্য। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের চুরি করা ব্যানার
৩ ঘণ্টা আগে