জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে সিরিজ খুইয়ে তামিম ইকবালদের এখন শুধু ধবলধোলাই হওয়াটাই বাকি আছে। দলের কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য সিরিজ হারের মধ্যেও কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন।
ডমিঙ্গো মনে করেন, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের কাপের আগে এই সিরিজ হার থেকে নিজেদের ভুলভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ আছে। তিনি বলেন, ‘ভাগ্য ভালো এসব ম্যাচে পয়েন্ট নেই। তবে অনেক কাজ করার বাকি। কোচিং স্টাফ থেকে শুরু করে দলের সবাই বড় একটা শিক্ষা পেয়েছে। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ আছে। এর আগে দেড় বছর সময় আছে। আশা করি, আমাদের দুর্বলতার জায়গাগুলো নিয়ে কাজ করতে পারব। আমরা এখন কোনো অজুহাত দিতে চাই না।’
সিরিজ হারের কারণ হিসেবে ডমিঙ্গো তার চোখে পড়া ভুলগুলো সামনে এনেছেন। তার মতে ক্রিকেটারদের চাপের সঙ্গে মানিয়ে নিতে না পারা, ভালো জায়গায় বল ফেলতে না পারা আর বাজে ফিল্ডিং বাংলাদেশের সিরিজ হারের কারণ। হারের ব্যাখ্যায় ডমিঙ্গো বলেন, 'দুটি ম্যাচেই (জিম্বাবুয়ে) ৬০ / ৩,৪০ / ৪ ছিল। ছেলেরা চাপের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। বেশি আলগা বল করে ফেলেছে, ভুল ফিল্ডিংয়ে বল করেছে। ভুল অপশন বেছে নিয়েছে। তারা পরিশ্রম করছে অনেক, তবে ভুল থেকে শিক্ষা নিতে পারছে না। এটিই সবচেয়ে হতাশাজনক। এমন হলে ভালো দল আপনাকে শাস্তি দেবেই।’
সিরিজ জেতায় প্রতিপক্ষ জিম্বাবুয়েকেও কৃতিত্ব দিতে ভোলেননি। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা সিকান্দার রাজার কথা বলেছেন আলাদা করে, ‘জিম্বাবুয়েকে কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে রাজাকে। দুটি দারুণ ইনিংস খেলেছে চাপের মুখে। প্রথম ম্যাচে হয়তো ২০ রান কম করেছি। আজও (গতকাল) ২০ রানের মতো কম করেছি। আর বিকেলে এমন স্কোর ডিফেন্ড করা খুবই কঠিন। তবে কোনো অজুহাত দিতে চাই না।’

ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
৭ মিনিট আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
৩৮ মিনিট আগে
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
১৩ ঘণ্টা আগে