শিখর ধাওয়ানের কাছে গতকাল যেন ছিল ‘যন্ত্রণার’ এক দিন। তাঁর দল পাঞ্জাব কিংস যেমন হেরেছে তেমনি সতীর্থদের ব্যাটিং ব্যর্থতায় ৯৯ এ থামতে হয় তাকে।
গতকাল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস। টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে পাঞ্জাব ৯ উইকেটে করে ১৪৩ রান। দলের ব্যর্থতায় অধিনায়ক ধাওয়ান অপরাজিত থাকেন ৯৯ রানে।
ধাওয়ানের এই ইনিংস আইপিএল ইতিহাসে ৯৯ রানে আটকে যাওয়া নবম ইনিংস। দুইবার ৯৯ রানে থামতে হয় ক্রিস গেইলকে। যার মধ্যে একবার অপরাজিত ছিলেন ক্যারিবিয়ান ব্যাটার। দুবারই পাঞ্জাবের হয়ে এমন যন্ত্রণায় পোড়েন গেইল।
চেন্নাইয়ের ব্যাটার সুরেশ রায়না এবং ব্যাঙ্গালুরুর ব্যাটার মায়াঙ্ক আগারওয়ালকেও ৯৯ এ আটকে যাওয়ার যন্ত্রনায় পুড়তে হয়েছে একবার। ধাওয়ানের মতো তারাও অপরাজিত ৯৯ এ থামেন।
আইপিএলে ৯৯-এ আটকা পড়েছেন যাঁরা:
সুরেশ রায়না (চেন্নাই): প্রতিপক্ষ: হায়দরাবাদ; ২০১৩
বিরাট কোহলি (বেঙ্গালুরু): প্রতিপক্ষ: দিল্লি; ২০১৩
ক্রিস গেইল (পাঞ্জাব): প্রতিপক্ষ: বেঙ্গালুরু; ২০১৯
পৃথ্বী শ (দিল্লি): প্রতিপক্ষ: কলকাতা; ২০১৯
ইশান কিশান (মুম্বাই): প্রতিপক্ষ: বেঙ্গালুরু; ২০২০
ক্রিস গেইল (পাঞ্জাব): প্রতিপক্ষ: রাজস্থান; ২০২০
মায়াঙ্ক আগারওয়াল (পাঞ্জাব): প্রতিপক্ষ: দিল্লি; ২০২১
রুতুরাজ গায়কোয়াড (চেন্নাই): প্রতিপক্ষ: হায়দরাবাদ; ২০২২
শিখর ধাওয়ান (পাঞ্জাব): প্রতিপক্ষ: হায়দরাবাদ; ২০২৩

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১১ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে