
আঙুলের চোট কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ফেরার অপেক্ষায় বাবর আজম। দ্বিতীয় টেস্ট শুরুর দুই দিন আগে অনুশীলনে পুরো ব্যাটিং সেশন করেছেন তিনি। সব ঠিক থাকলে সিরিজ বাঁচানোর ম্যাচে অধিনায়ককে পাবে পাকিস্তান।
বাবরকে নিয়ে পাকিস্তানের বোলিং কোচ উমর গুল বলেন, ‘বাবর নেটে ব্যাটিং করেছে, ফাস্ট বোলার, স্পিনার ও থ্রোডাউন মোকাবিলা করেছে। আমরা আশাবাদী, সে ম্যাচের জন্য প্রস্তুত থাকবে। আজ তাকে ভালো দেখাচ্ছিল; নেটে ভালো ব্যাটিং করেছে। সে পুরো একটি ব্যাটিং সেশন করেছে।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে আঙুলে চোট পেয়েছিলেন বাবর। পরে বেকেনহ্যামে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচে একই আঙুলে বলের আঘাত লাগায় চোট আরও বেড়েছিল। লর্ডস টেস্টের আগে অনুশীলনে তাঁর ফেরাটা পাকিস্তান দলে স্বস্তি এনে দিয়েছে।
ব্যাটিং ব্যর্থতায় হেডিংলি টেস্টে ন্যূনতম লড়াই করতে পারেনি পাকিস্তান। মাত্র আড়াই দিনেই ইনিংস এবং ১০৩ রানে হেরে যায় সফরকারীরা। দুই ইনিংস মিলিয়ে ৮৬ ওভারও টিকতে পারেনি তারা। দুই ইনিংসে যথাক্রমে ১৭১ ও ১৩৫ রানে অলআউট হয় পাকিস্তান। নিজেদের ইনিংসে ইংল্যান্ড করেছিল ৪০৯ রান।
১-০ ব্যবধানে পিছিয়ে পড়ায় লর্ডস টেস্টে বাবরের ফেরার বিকল্প নেই পাকিস্তানের জন্য। দারুণ ছন্দেই আছেন এই তারকা ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের সিরিজে পাকিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। দুই ফিফটিসহ করেছিলেন ১৯৩ রান।
বাবর ফিরলে টপ অর্ডারে পরিবর্তন আনতে হবে পাকিস্তানকে। আজান আওয়াইসের একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে শান মাসুদ অথবা আবদুল্লাহ শফিকের একজন ওপেনিংয়ে উঠে আসবেন এবং বাবর খেলবেন চার নম্বরে।
ইংল্যান্ডের মাটিতে বাবরের রেকর্ডও ভালো। ছয় ইনিংসে তিনটি ফিফটিসহ তাঁর ব্যাটিং গড় ৬৫.৭৫। ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ইনিংসে তাঁর গড় ৫৩.৮৩; এর মধ্যে সাত ইনিংসেই ফিফটি কিংবা সেঞ্চুরি করেছেন তিনি।
সিরিজে ঘুরে দাঁড়াতে কেবল বাবরের ফেরাকেই একমাত্র চাবিকাঠি মনে করছেন না গুল। প্রথম টেস্টের ভুল থেকে শিক্ষা নিয়ে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং—সব বিভাগেই উন্নতি করার তাগিদ দিয়েছেন তিনি।
লর্ডস টেস্টকে সামনে রেখে গুল বলেন, ‘আগের ম্যাচে আমরা যে ভুলগুলো করেছি, সেগুলো থেকে শিক্ষা নিতে হবে। টেস্ট ম্যাচ জিততে হলে সব বিভাগেই পারফর্ম করতে হবে। একটি বিভাগ আরেকটিকে টেনে নিতে পারে না। তবে এই কন্ডিশনে দায়িত্বটা বোলারদের ওপর একটু বেশি। ২০ উইকেট না নেওয়া পর্যন্ত টেস্ট ম্যাচ জেতা যায় না।’
দ্বিতীয় টেস্টের আগে পাকিস্তানের অনুশীলন নিয়েও সন্তুষ্ট গুল। তাঁর বিশ্বাস, প্রথম টেস্টের হতাশা পেছনে ফেলে লর্ডসে ঘুরে দাঁড়াতে পারবে দল, ‘আজ খেলোয়াড়েরা পূর্ণ তীব্রতায় অনুশীলন করেছে। আমি নিশ্চিত, ছেলেরা এখানে ভালোভাবেই ঘুরে দাঁড়াবে।’

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে ফিফা আসিয়ান কাপ। বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই টুর্নামেন্টকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ। কিন্তু টুর্নামেন্টের আগে ডুলির হাতে
৩৮ মিনিট আগে
টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে রীতিমতো উড়ছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি)। প্রথম তিন ম্যাচেই টানা জয় তুলে নিয়েছিল ইরফান শুক্কুরের দল। অবশেষে তাঁদের জয়রথ থামাল অ্যাডিলেড স্ট্রাইকার্স।
১ ঘণ্টা আগে
গল টেস্টে ১৬৫ রানের বড় ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। দল বাজেভাবে হারলেও ভারতের বোলারদের চোখে চোখ রেখে কথা বলেছেন দিনুশা। দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে যথাক্রমে ১০০ ও ৮৪ রান। কলম্বো টেস্টেও হাসছে দিনুশার ব্যাট। ভারত ৫০৩ রানের প্রথম ইনিংস ঘোষণার পর শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা।
২ ঘণ্টা আগে
ভিনিসিয়ুসের মাঠের আচরণ নিয়ে সমালোচনা করেন কানিজারেস। লা লিগার উদ্বোধনী ম্যাচে এস্পানিওলের বিপক্ষে রিয়ালের ২-১ গোলের জয়ের ম্যাচে বেশ কয়েকবার পেনাল্টি বক্সের ভেতরে পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করেছিলেন এই উইঙ্গার। তবে তাঁর আবেদনে সাড়া দেননি রেফারি।
৩ ঘণ্টা আগে