
ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়ন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন স্পেনের সাবেক গোলরক্ষক সান্তিয়াগো কানিজারেস। ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলা কানিজারেসের দাবি, চলমান দলবদলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে নিতে কোনো ক্লাবই আগ্রহ দেখায়নি।
ভিনিসিয়ুসের মাঠের আচরণ নিয়ে সমালোচনা করেন কানিজারেস। লা লিগার উদ্বোধনী ম্যাচে এস্পানিওলের বিপক্ষে রিয়ালের ২-১ গোলের জয়ের ম্যাচে বেশ কয়েকবার পেনাল্টি বক্সের ভেতরে পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করেছিলেন এই উইঙ্গার। তবে তাঁর আবেদনে সাড়া দেননি রেফারি।
ভিনিসিয়ুসের কড়া সমালোচনা করে এল পার্তিদাজো দে কোপেতে কানিজারেস বলেন, ‘এ গ্রীষ্মে একটা বিতর্ক ছিল। তার (ভিনিসিয়ুস) চুক্তির মেয়াদ শেষ হতে তখন এক বছর বাকি ছিল। তাকে বিক্রি করবেন, নাকি করবেন না—সেটাই প্রশ্ন ছিল। ফুটবলার হিসেবে সে দলকে যতটা দেয়, তার চেয়ে কতটা কেড়ে নেয়। জানেন কী হয়েছিল? কেউই তাকে চায়নি।’
ভিনিসিয়ুসকে নিয়ে ক্লাবগুলোর অনাগ্রহ সম্পর্কে কানিজারেস আরও যোগ করেন, ‘কেউই তাদের ক্লাবে এমন একজন খেলোয়াড় চায় না। আমার মনে হয়, তার কাছে কোনো প্রস্তাবই আসেনি। রিয়াল মাদ্রিদ বাধ্য হয়ে তার চুক্তি বাড়িয়েছে। কারণ নিশ্চিতভাবেই কোনো ক্লাব তার বা তার এজেন্টের সঙ্গে যোগাযোগ করেনি। কেউই এমন বৈশিষ্ট্যের একজন খেলোয়াড় চায় না। অবশ্য, হয়তো কোনো ছোট ক্লাব… নিউক্যাসল।’
রিয়ালের সঙ্গে ভিনিসিয়ুসের চুক্তি নবায়ন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। আগের চুক্তির মেয়াদ ২০২৭ সালে শেষ হওয়ার কথা থাকলেও গত দেড় বছর ধরে নতুন চুক্তি নিয়ে নানা আলোচনা হয়েছে। সম্ভাব্য নতুন চুক্তিতে এই ফুটবলার বেশি আর্থিক সুবিধা দাবি করায় একাধিকবার আলোচনা থমকে যায়। শেষ পর্যন্ত আগস্টের শুরুতে রিয়ালের সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত নতুন চুক্তিতে সই করেন ভিনিসিয়ুস।
ভিনিসিয়ুসের দলবদলে জড়িয়েছিল আর্সেনালের নাম। বিভিন্ন সংবাদমাধ্যম দাবি, ইংলিশ চ্যাম্পিয়নরা তাঁকে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় বানানোর প্রস্তাব দিতে প্রস্তুত ছিল। সৌদি আরবের কয়েকটি ক্লাবও আক্রমণভাগের এই ফুটবলারকে নিয়ে আগ্রহী ছিল বলে খবর রয়েছে।
কানিজারেসের সমালোচনার পর ভিনিসিয়ুসের পাশে দাঁড়িয়েছেন রিয়ালের নতুন কোচ জোসে মরিনিয়ো। এস্পানিওলের বিপক্ষে ম্যাচের পর ভিনিসিয়ুসকে নিয়ে তিনি বলেন, ‘ভিনি কোনো সাধু নয়, কিন্তু তার সঙ্গে যা করা হয়, সেটা মাত্রাতিরিক্ত।’
প্রতিপক্ষের মাঠে ভিনিসিয়ুসকে ঘিরে আচরণ নিয়েও কথা বলেছেন মরিনিয়ো, ‘আমরা এখন অ্যান্টি-বুলিংয়ের সামাজিক যুগে আছি। কিন্তু ভিনির ক্ষেত্রে আমরা এখনো বুলিংয়ের পর্যায়েই আছি—প্রতিপক্ষ হোক বা দর্শক। আমাদের তাকে সর্বোত্তম উপায়ে শিক্ষা দিতে হবে এবং এর জন্য সর্বোত্তমভাবে প্রস্তুত করতে হবে।’

আতলেতিকো অবস্থান শুরু থেকেই পরিষ্কার—আলভারেসকে আর্সেনালের কাছে বিক্রি করতে তারা রাজি। কিন্তু কোনোভাবেই রিয়াল মাদ্রিদ বা বার্সার কাছে নয়। গত সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের পর সমর্থকেরা দুয়ো দেওয়ায় পরিস্থিতি কঠিন হয়ে উঠলেও আলভারেসকে নিয়ে নিজেদের অবস্থান থেকে একচুল সরে আসেনি মাদ্রিদের ক্লাবটি।
২ ঘণ্টা আগে
দিনের শেষ দিকে আলো নিয়ে আম্পায়ারদের সঙ্গে কথা বলেন জয়সুরিয়া ও কামিল মিশারা। তাঁদের দাবি ছিল, পর্যাপ্ত আলো না থাকায় খেলা চালিয়ে যাওয়া সম্ভব না। তবে লঙ্কান ব্যাটারদের দাবি না মেনে খেলা চালিয়ে নেন আম্পায়াররা।
২ ঘণ্টা আগে
মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় বেশি আলোচনা চলছে ইংল্যান্ড ক্রিকেট দলকে নিয়ে। নাইটক্লাব কাণ্ডের জেরে বাদ পড়েছেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স। মাইকেল ভনের মতে এ ধরনের ঘটনা ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য অনেক বড় একটা শিক্ষা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট জিতেছে বাংলাদেশ। ডারউইনে অজিদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। যদিও ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তরা। এরপরও ডারউইন টেস্টের দাপুটে পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকা সফরের আগে দলটিকে আত্মবিশ্বাস জোগাবে।
৩ ঘণ্টা আগে