
টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে রীতিমতো উড়ছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি)। প্রথম তিন ম্যাচেই টানা জয় তুলে নিয়েছিল ইরফান শুক্কুরের দল। অবশেষে তাঁদের জয়রথ থামাল অ্যাডিলেড স্ট্রাইকার্স।
ডারউইনে চলমান টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে স্ট্রাইকার্সের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ এইচপি। ১৬৫ রানের লক্ষ্য ব্যাট করতে নামা দলটি ১৪৩ রানের বেশি করতে পারেনি।
জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই ফেরেন জিসান আলম। দ্বিতীয় উইকেটে ৬১ রান তোলে এইচপিকে ম্যাচে রাখেন আরিফুল ইসলাম ও সোহানুর রহমান। ১৮ বলে ২৩ রান করা সোহানকে সাজঘরের পথ দেখান লাচলান বাংস। এরপর অল্প সময়ের মধ্যে ফেরেন সাব্বির রহমান (৬) ও শুক্কুর (৫) বিদায় নিলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।
এরপরও শামীম হোসেন ও আরিফুল ক্রিজে থাকায় জয়ের আশা টিকে ছিল বাংলাদেশের। কিন্তু ১২৭ থেকে ১৩০—এই ৩ রানের ৫ ব্যাটারকে হারালে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ব্যাটিং ধসের শুরুটা হয় শামীমের (১৮) বিদায়ে। ফিফটি করা আরিফুলও (৬৬) এই ব্যাটিং ধসে কাটা পড়েন। ১৩০ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ।
শেষ দিকে রিপন মন্ডলের ৮ ও মোহাম্মদ রুবেলের ৫ রান কেবল বাংলাদেশের হারের ব্যবধান কমিয়েছে। ২৯ রানে ৪ উইকেট নিয়ে স্ট্রাইকার্সের হয়ে বল হাতে সবচেয়ে সফল বাংস। হেনরি থর্নটন ও ওয়াহেগুরু ধিলন দুটি করে উইকেট নেন।
স্ট্রাইকার্স এই পুঁজি পায় থমাস কেলি, হেনরি হান্ট ও নোয়া ম্যাকফাডিয়েনের কল্যাণে। ২০ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন কেলি। এ ছাড়া হান্ট ৩৫ ও ম্যাকফাডিয়েনের ব্যাট থেকে আসে ৩১ রান। ২১ রানে ৪ উইকেট নেন আব্দুল গাফফার সাকলাইন। রুবেলের শিকার তিনটি।

সাফ চ্যাম্পিয়নশিপের বাকি নেই আর এক মাসও। তবে শুরুতেই ধাক্কা খাচ্ছে বাংলাদেশ। ৪ নভেম্বর থেকে সাফ শুরু হলেও প্রথম ম্যাচে বেশিরভাগ প্রবাসী ফুটবলারকে পাওয়া যাবে না। কারণ ফিফা উইন্ডো শুরু হবে ৯ নভেম্বর থেকে।
৫ ঘণ্টা আগে
জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিনে রানবন্যার মাঝেও আলো কেড়ে নিল ঢাকা বিভাগের এক বিরল নজির। সিলেটে বোলারদের নিষ্ফলা দিনে একাদশের ১১ জনকেই বল হাতে নামায় ঢাকা। ড্রয়ের পথে থাকা ম্যাচে ঢাকার ৬ উইকেটে ৫৪৭ রানের জবাবে দিন শেষে সিলেটের সংগ্রহ ৫ উইকেটে ৪৩১ রান। ফিফটি পেয়েছেন সিলেটের চার ব্যাটার—আসাদুল্লাহ আল গা
৬ ঘণ্টা আগে
আবুধাবি টেস্টে জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট। আর আফগানিস্তানের চাই ৩৪৭ রান।
৭ ঘণ্টা আগে
পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় শেষ মুহূর্তে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মহাদেশীয় মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের প্রস্তুতি জোরদারে আবারও পুরোনো কোচ পিটার গেরহার্ডের ওপরই আস্থা রাখল বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। একই সঙ্গে সোমবার টুর্নামেন্টকে সামনে রেখে ২৬ সদস্যে
৮ ঘণ্টা আগে