পাকিস্তানে কোনো টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলে ভারতের বাগড়া দেওয়া আর নতুন কী! ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়েও জল ঘোলা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিসের দাবি, চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান থেকে সরছে না।
সংযুক্ত আরব আমিরাতে ৩ অক্টোবর শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে বুধবার দুবাইতে যখন আইসিসি ব্রিফিং করেছে, তখনই প্রশ্ন উঠেছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এই প্রশ্নের উত্তরে অ্যালার্ডিস জানিয়েছেন, পাকিস্তানেই হবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির প্রধান নির্বাহীর দাবি, টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আইসিসিকে দলগুলো আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন অ্যালার্ডিস। এখানেই চলে আসে বিসিসিআইয়ের প্রসঙ্গ। কারণ নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারত প্রতিবেশী দেশে সফর করতে চাইছে না। যদিও কদিন আগে বিদেশি গণমাধ্যমগুলোতে প্রচারিত সংবাদে জানা গেছে, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত আগ্রহী। এ ক্ষেত্রে বিসিসিআইকে অপেক্ষা করতে হচ্ছে ভারত সরকারের সবুজ সংকেতের ওপর।
বিসিসিআই এখনো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না যাওয়ার বিষয়টি ঝুলিয়ে রেখেছে। পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাওয়া বা টুর্নামেন্ট প্রত্যাখ্যান করা—আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি বিসিসিআই। এখানে জলজ্যান্ত উদাহরণ হিসেবে চলে আসে ২০২৩ এশিয়া কাপের কথা। পাকিস্তানে এককভাবে আয়োজনের কথা থাকলেও ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা-পাকিস্তান দুই দেশ মিলে হয়েছিল। এবার হয়তো পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফিও সরে যাবে। আইসিসির ইভেন্টটি পাকিস্তানে আয়োজনের ব্যাপারে অ্যালার্ডিস যতই আশ্বাস দিন, ক্রিকেটের অভিভাবক সংস্থায় তো ভারতের দাপট বেড়েছে। কদিন আগেই যে আইসিসির চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। একই সঙ্গে জয় শাহ বিসিসিআইয়ের সেক্রেটারিও।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। টুর্নামেন্টের গ্রুপিং ও খসড়া সূচি আইসিসি আনুষ্ঠানিকভাবে না জানালেও বিদেশি গণমাধ্যমে সূচি ফাঁস হয়ে গেছে কয়েক মাস আগে। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি সবশেষ আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। লন্ডনের ওভালে সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।

আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
২৮ মিনিট আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২ ঘণ্টা আগে