নুরুল হাসান সোহানের নেতৃত্বে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল। স্ট্যান্ডবাইয়ে থাকা ক্রিকেটাররাও যাচ্ছেন এই সফরে। তবে যাওয়া হচ্ছে না মেহেদী হাসানের।
বিসিবি মিডিয়া বিভাগ জানিয়েছে, সৌদি আরবে উমরাহ করতে গেছেন অফ স্পিনিং অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিয়েছেন অগ্রিম ছুটি। টি-টোয়েন্টি ম্যাচ দুটি হবে ২৫ সেপ্টেম্বর ও ২৭ সেপ্টেম্বর। দুটি ম্যাচই দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
এই সিরিজে থাকছেন না বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানও। তিনি এই মুহূর্তে ব্যস্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) নিয়ে। বাংলাদেশ সিরিজটা খেলবে নুরুল হাসান সোহানের নেতৃত্বে।
আমিরাত সিরিজে বাংলাদেশ
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, সৌম্য সরকার ও শরীফুল ইসলাম।

লামিনে ইয়ামালের কথা শুনে মন খারাপ করতে পারেন জাতীয় দলের সতীর্থ রদ্রি। ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের এই মিডফিল্ডার। কিন্তু ফিফার এই সিদ্ধান্ত মানতে পারছেন না ইয়ামাল।
৭ মিনিট আগে
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে তেমন কোনো চমক নেই। বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। এ ছাড়া বাদ পড়েছেন অমিত হাসান। এই দুই পরিবর্তনের চেয়ে বেশি আলোচনায় এসেছে ট্রাভেলিং রিজার্ভের তালিকা।
৩ ঘণ্টা আগে
ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেশি গতির বোলিংয়ের পাশাপাশি বাউন্সার-ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারদের নাজেহাল করার কৌশলটা নাহিদ রানার ভালোই জানা। দুর্দান্ত বোলিংয়ে ওয়াকার ইউনিস-ইয়ান বিশপদের মতো ক্রিকেট বিশেষজ্ঞদেরও প্রশংসা কুড়িয়েছেন রানা। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের মতো আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও বাংলাদেশের গতি
৩ ঘণ্টা আগে
এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে পায়নি ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল। উভয় দলই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
৪ ঘণ্টা আগে