
গৌতম গম্ভীর গত বছরের জুলাইয়ে ভারতের প্রধান কোচ হওয়ার পর থেকে একের পর এক সাফল্য পাচ্ছে দল। এ বছর চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপ জিতেছে ভারত। কিন্তু মাঠের পারফরম্যান্সে ভারত লাগাতার সাফল্য পেলেও গম্ভীরের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন মনোজ তিওয়ারি।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বিরাট কোহলি, রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। সেই ধারাবাহিকতায় গত বছরের শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন রবিচন্দ্রন অশ্বিন। এখানেই শেষ নয়। এ বছরে কোহলি-রোহিত টেস্টকে বিদায় বলেছেন একসঙ্গে। সব ছাপিয়ে আলোচনা ছড়িয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজের দল ঘোষণা নিয়ে। এই সিরিজে রোহিতকে সরিয়ে শুবমান গিলের কাঁধে তুলে দেওয়া হয় ওয়ানডের অধিনায়কত্ব।
রোহিতকে সরিয়ে গিলকে ওয়ানডে অধিনায়ক করায় অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। মনোজ তিওয়ারী শুধু এ ঘটনাই নয়। গম্ভীর কোচ হওয়ার পর যা যা ঘটেছে, সবকিছু পর্যালোচনা করে ভারতীয় এক ওয়েবসাইটে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিওয়ারী। গম্ভীরের সমালোচনা করে তিওয়ারী বলেন, ‘তিনি যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন, আমি খেয়াল করেছি যে অনেক বিতর্কিত ঘটনা ঘটছে। ভারতের ক্রিকেটের জন্য এটা ভালো না। আমার মনে হয় সে (গম্ভীর) কোচ হওয়ার পরই অশ্বিন অবসর নিয়েছে। রোহিত-বিরাটও তা-ই করেছে। আরও অন্যান্য ঘটনাও ঘটেছে। কিছু খেলোয়াড়কে অপ্রত্যাশিতভাবে দলে নেওয়া হয়েছে। এমনকি সরাসরি একাদশেও নেওয়া হয়েছে। গম্ভীরকে আমার ধারাবাহিক মনে হচ্ছে না।’
যে গম্ভীরের কড়া সমালোচনা প্রায়ই করেন তিওয়ারী, এক সময় তাঁরা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সতীর্থ ছিলেন। ২০১২ আইপিএলে গম্ভীরের নেতৃত্বাধীন চ্যাম্পিয়ন কলকাতা দলের অংশও ছিলেন তিওয়ারী। অশ্বিন-কোহলি-রোহিতদের সঙ্গে আইপিএল খেলার অভিজ্ঞতাও রয়েছে তিওয়ারীর। তাঁদের (অশ্বিন-কোহলি-রোহিত) মতো প্রতিষ্ঠিত ক্রিকেটাররা নিয়মিত অবসর নেওয়াতে গম্ভীরের হাত রয়েছে বলে মনে করেন তিওয়ারী। ভারতীয় এক ওয়েবসাইটে তিওয়ারী বলেন, ‘যদি সিনিয়র ক্রিকেটাররা থাকত, অশ্বিন-রোহিতরা থাকত। তারা (অশ্বিন-রোহিত) অনেক ম্যাচ খেলেছে। প্রধান কোচ অথবা তাদের কোচিং স্টাফের চেয়ে তারা অনেক প্রতিষ্ঠিত ক্রিকেটার। যদি উল্টাপাল্টা কিছু হতো, তাহলে এই ক্রিকেটাররা (অশ্বিন-রোহিত) প্রশ্ন তুলত। সে (গম্ভীর) নিশ্চিত করল যে তারা যেন এখানে না থাকে।’
১৯ অক্টোবর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৩ ও ২৫ অক্টোবর অ্যাডিলেড ও সিডনিতে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। ২৯ অক্টোবর ক্যানবেরায় শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩১ অক্টোবর মেলবোর্নে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ২, ৬ ও ৮ নভেম্বর হোবার্ট, গোল্ড কোস্ট ও ব্রিসবেনের গ্যাবায় হবে শেষ তিন টি-টোয়েন্টি। ওয়ানডে সিরিজে অধিনায়ক গিল থাকলেও তিনি টি-টোয়েন্টি সিরিজে সহ-অধিনায়ক। টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

সবকিছু ঠিকঠাক থাকলে ভারত-জাপান একমাত্র টি-টোয়েন্টির এতক্ষণে এক ইনিংস শেষ হয়ে যেত। কিন্তু জাপানের বৈরি আবহাওয়া যে এখনো এই ঐতিহাসিক ম্যাচ শুরুই হতে দিল না। দুই দফা পর্যবেক্ষণের পরও ইতিবাচক কিছু পাওয়া গেল না।
২৫ মিনিট আগে
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে কী যে ঝামেলায় ফেঁসেছেন মোহাম্মদ রিজওয়ান, সেটা নিজেই ভালো জানেন। জাতীয় সাইবার ক্রাইম তদন্ত সংস্থার (এনসিসিআই) তদন্ত কার্যক্রম এখনো চলছে। এই অবস্থায় পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারের পাশে দাঁড়িয়েছেন লাহোর উচ্চ আদালত।
১ ঘণ্টা আগে
আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো—বিখ্যাত শিল্পী মান্না দের এই গান না শোনা ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। এখন কেন এই গানের প্রসঙ্গ এল, সেটা অনেকেই ধরতে পেরেছেন। গত মাসের শেষে সামাজিক মাধ্যমে লিওনেল মেসি অবসরের ঘোষণা দিলেও তাঁর বিদায়ী ম্যাচ আগামী মাসে। আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকার সেই বিদায়ী ম্যা
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ মাঠে গড়াতে এখনো দুই সপ্তাহ বাকি। কিন্তু ভক্ত-সমর্থকদের যেন তর সইছে না। সেদিন মাঠের আবহ কেমন থাকবে, দর্শকেরা এরই মধ্যে হৃদয়ের মণিকোঠায় নানারকম চিত্র এঁকে ফেলেছেন। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড এবার নিজেই তাঁর জাতীয় দলের শেষ ম্যাচের জার্সি সম্পর্কে খোলাসা করেছ
২ ঘণ্টা আগে