
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন উইল ও রুর্ক, গ্লেন ফিলিপস ও ফিন অ্যালেন। শঙ্কা আছে মিচেল স্যান্টনারের খেলা নিয়েও। এরই মধ্যে এবার অজিদের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজের আগে কিউইদের দুশ্চিন্তা বাড়িয়ে দিলেন কেন উইলিয়ামসন।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে নাম না থাকার কারণে বেছে বেছে খেলেন উইলিয়ামসন। তারই অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ খেলবেন না এই তারকা ব্যাটার। নিজের সিদ্ধান্তের কথা এরই মধ্যে এনজেডসিকে জানিয়েছেন সাবেক অধিনায়ক। মূলত বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিতেই কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন উইলিয়ামসন।
সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ ও আফ্রিকান দেশটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও উইলিয়ামসনকে পায়নি নিউজিল্যান্ড। সে সময় ইংল্যান্ডে কাউন্টি, টি–টোয়েন্টি ব্লাস্ট ও দ্য হান্ড্রেড নিয়ে ব্যস্ত সময় পার করেছেন উইলিয়ামসন। কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্যাজুয়াল চুক্তি করেছেন তিনি। এই চুক্তিতে বোর্ডের সঙ্গে সমঝোতায় দ্বিপাক্ষীক সিরিজ কিংবা টুর্নামেন্টে অংশ নেবেন উইলিয়ামসন। তাঁর মতো একই চুক্তি করেছেন আরও চারজন ক্রিকেটার। এরা হলেন টিম শেইফার্ট, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন ও অ্যালেন।
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে এই চুক্তি দলের জন্য ভালো সিদ্ধান্ত বলে মনে করেন এনজেডসি–র সিইও স্কট ওয়েইনিঙ্ক। এই সংগঠকের কথায় স্পষ্ট–অস্ট্রেলিয়া সিরিজে না থাকলেও সংক্ষিপ্ত ওভারের বিশ্বকাপে উইলিয়ামসনসহ ক্যাজুয়াল চুক্তি করা বাকি ৪ ক্রিকেটারকে পাচ্ছে নিউজিল্যান্ড।
নিউজল্যান্ড ও অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১ অক্টোবর। ৩ ও ৪ অক্টোবর সিরিজের বাকি ম্যাচদুটি খেলবে তারা। সবকটি ম্যাচই হবে মাউন্ট মঙ্গানুইতে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রস্তাবের পেছনে পুনর্নির্বাচিত হওয়ার কৌশল দেখছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, আগামী বছরের নির্বাচনের আগে সমর্থন ফিরে পেতেই ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।
৭ মিনিট আগে
লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্য বিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
২১ মিনিট আগে
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে হংকং কিংবা ওমানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে লিটন দাসের দলের সামনে প্রধান চ্যালেঞ্জ উইকেট। আগে কখনো না খেলায় জাপানের উইকেট সম্পর্কে বাংলাদেশের অভিজ্ঞতা শূন্যের কোঠায়।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে